রিটার্নিং কর্মকর্তাকে ভোট বর্জনকারীদের ধাওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রধান রিটার্নিং কর্মকর্তা ড. এস. এম মাহফুজুর রহমানকে ধাওয়া করেছে ছাত্রলীগ বাদে ভোট বর্জনকারী অন্যান্য দল ও জোটের শিক্ষার্থী-সমর্থকরা৷
এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আখতারুজ্জামান জানান, ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির দেয়া প্রতিবেদন দেখে ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির ব্যবস্থা করা হবে।
উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কার্যালয়ের সামনে গেট আটকে বিক্ষোভ শিক্ষার্থীরা। কার্যালয় এলাকা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৫শ’ সদস্য। এরপর উপাচার্যের পদত্যাগের দাবিতে তার বাসভবনের সামনে ছাত্রদল অবস্থান নিলেও কিছুক্ষণ অবস্থান ছেড়ে দিয়ে বিক্ষোভ মিছিল শুরু করে তারা।
ছাত্রদল বাদে প্রতিদ্বন্দ্বী বাকি প্যানেলগুলো রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি পালন করছে। তারা নির্বাচনকে লোকদেখানো, ভোট ডাকাতি এবং প্রহসন উল্লেখ করে পুনঃনির্বাচনের দাবি করছে। সেই সঙ্গে উপাচার্যের পদত্যাগ দাবি করছে তারাও।







