চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিজওয়ান: ঢাকার মঞ্চ নাটকে অভিনব ঘটনা

সুদীপ্ত সাইদ খানসুদীপ্ত সাইদ খান
৯:০৯ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০১৭
বিনোদন
A A

ঢাকার মঞ্চ নাটকের জন্য এ এক অভিনব ঘটনা! কোনো মঞ্চ নাটক নিয়ে এর আগে এত উন্মাদনা আর দেখা যায়নি। হবেই বা না কেন? সৈয়দ জামিল আহেমদের নির্দেশনা বলে কথা। তাও আবার প্রায় দুই যুগ পরে নির্দেশনা দিলেন।

১ সেপ্টেম্বর থেকে শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হচ্ছে মঞ্চ নাটক ‘রিজওয়ান’। প্রতিদিন দুটি করে শো অনুষ্ঠিত হয়। বিকেল চারটা ও রাত আটটায়। নাটকটির প্রদর্শনী চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত।

কাশ্মীরি বংশোদ্ভূত মার্কিন কবি আগা শহিদ আলির ‘দ্য কান্ট্রি উইদাউট আ পোস্ট অফিস’ অবলম্বনে নাটকটি নির্মিত হযেছে। এটির ভাষান্তর করেছেন ঋদ্ধিবেশ ভট্টাচার্য্য। নাট্যকার অভিষেক মজুমদার। পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন সৈয়দ জামিল আহমেদ।

প্রতিদিনই বাড়ছে দর্শকদের ভিড়। শেষ সময়ে এসে মিলছে না টিকেটও। এ বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে সেলিম মজহার চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘বেশ ভালো সাড়া পাচ্ছি। প্রথম দিকে হলের আসন সংখ্যা ২২০টি থাকলেও পরে দর্শকদের চাপ সামলানোর জন্য সিড়ির জায়গাতেও আসন বসানো হয়েছে। এতে করে ৮/১০টি আসন বাড়ানো হয়েছে।’

দর্শকদের চাহিদা থাকলেও বাংলাদেশে ১০ তারিখের পর আর নাটকটির কোনো প্রদর্শনী করা হবে না। এ বিষয়ে জানতে চাইলে সেলিম মোজাহার বলেন, ‘এ নাটকের সেট ডিজাইন থেকে শুরু করে সবকিছুই কষ্টসাধ্য। আরেকটা ব্যাপার হচ্ছে ১২/১৩ তারিখের দিকে আমাদের একজন প্রধান শিল্পী দেশের বাইরে চলে যাবেন। ওদিকেএক্সপেরিমেন্টাল হলও পাওয়া যাবে না। এমনিতেই টানা ১০দিন কখনো হল বুকিং দেওয়া হয় না। কিন্তু আমাদের জন্য বিশেষভাবে হল ভাড়া দেয়া হয়েছিল। অলরেডি ১০ তারিকের পর অন্য দলগুলো হল বুকিং দিয়ে রেখেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা শুরুতেই ঘোষণা দিয়েছিলাম যে টানা ১০দিনই এ নাটকটি প্রদর্শন করব। এরপর আর এ নাটকের মঞ্চায়ন করা হবে না। ফলে সময় বাড়ানোর আর কোনো সুযোগ আমাদের হাতে নেই।’

Reneta

উল্লেখ্য নাট্যবাংলা নাট্যোৎসবের আয়োজনে প্রদর্শিত নাটকটি থেকে অর্জিত অর্থ বন্যার্তদের সহায়তায় ব্যায় করা হবে। টিকেটের মূল্য রাখা হয়েছে ৩০০ ও ৫০০ টাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মঞ্চ নাটকরিজওয়ান
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT