ব্রাজিলে চলতি মাসে শুরু হতে যাওয়া রিও অলিম্পিকে অংশগ্রহনের জন্য বিমানবন্দরে নেমেই ট্রেডমার্ক উদযাপন করেছেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট।
বিমান বন্দরে নেমেই তিনটি স্বর্ণই জয়ের হুংকার দিলেন জ্যামইকান উসাইন বোল্ট। তিনি বলেন, ‘আসন্ন অলিম্পিক নিয়ে আমি অনেক বেশি আত্মবিশ্বাসী। এটুকু বলতে পারি ১০০ মিটার, ২০০ মিটার এবং ৪x১০০ মিটারে গত দু’বারের মতো তিনটি স্বর্ণই জিতবো আমি।’

২০০৮ সাল থেকে শুরু করে বোল্ট যতগুলো দৌড় প্রতিযোগিতায় নাম লিখিয়েছেন তার মধ্যে একটি ছাড়া প্রতিটিতেই প্রথম হয়েছেন তিনি। একমাত্র ব্যর্থতাটির পেছনে ছিল ‘ভুল শুরু’র কারণে বাদ পড়ে যাওয়া।
কিন্তু এক-দু’সপ্তাহ আগে তার রিও’তে খেলা নিয়ে বড়সড় সংশয়ও তৈরি হয়েছিলো। পীঠের ইনজুরির কারণে তো অলিম্পিকের ট্রায়াল থেকে নিজেকে সরিয়েও নেন বোল্ট। সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রিও-তে পা রাখলেন বিশ্বের দ্রুততম মানব উসেইন বোল্ট।







