চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রায়ে সন্তোষ প্রকাশ আজমির শরিফ দরগাহর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

অযোধ্যায় রাম মন্দির-বাবরি মসজিদের জমির ওপর ভারতীয় সুপ্রিমকোর্ট যে রায় দিয়েছেন তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে সুন্নি ওয়াকফ বোর্ড। অন্যদিকে রায় মেনে নিয়ে সন্তোষ প্রকাশ করে জনগণকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছে আজমির শরিফ দরগাহ।

সুন্নি বোর্ডের জন্য কোনো গুরুত্বপূর্ণ জায়গায় ৫ একর জমি প্রদানের আদেশ দিয়ে অযোধ্যার রাম মন্দিরের ২.৭৭ একর জায়গা ট্রাস্টের অধীনে যাবে বলে রায় দিয়েছেন ভারতীয় সুপ্রিমকোর্ট। এই জমির জন্য ৩ মাসের মধ্যে সরকারকে ট্রাস্ট গঠন করারও আদেশ দিয়েছেন আদালত।

শনিবার সকাল ১১টার দিকে ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বে ৫ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।

Banglabid

দ্য হিন্দু জানায়, রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উত্তর প্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ডের নেতা এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য জাফরিয়াব জিলানী অযোধ্যা মামলার রায় নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করে জানিয়েছেন, এই রায়ের মধ্যে অনেক ‘স্ববিরোধিতা’ ও ‘তথ্যগত ভুল’ আছে বলে মনে করেন তারা। তবে যেহেতু এটি সুপ্রিমকোর্টের রায়। তাই আমরা শ্রদ্ধা করছি। তবে আমরা এখন নিজেদের মধ্যে আলোচনা করে স্থির করব আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে। সবাই একমত হলে আমরা রিভিউ পিটিশন দাখিল করব।

অন্যদিকে আজমির শরিফ দরগাহ রায় মেনে নিয়ে সন্তোষ প্রকাশ করেছে।

আজমির দরগাহ সুপ্রিমকোর্ট যে রায় দিয়েছেন তাকে স্বাগত জানিয়ে মানুষকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বানও জানিয়েছে।

Reneta

দরগাহ দিওয়ান জয়নুল আবেদীন আলী খান বলেন, ‘বিচার বিভাগ সর্বোচ্চ এবং প্রত্যেকের এই সিদ্ধান্তকে সম্মান করা উচিত। এখন ঐক্যবদ্ধ থাকার সময় এসেছে। কারণ, সমগ্র বিশ্ব আজ ভারতের দিকে তাকিয়ে আছে।

তিনি বলেন, আমরা রায়কে সম্মান করছি এবং গ্রহণ করছি। আমি দেশের জনগণকে সম্প্রীতি ও শান্তি বজায় রাখার আবেদন করছি।

“আইনের প্রতি শ্রদ্ধা ও সম্মান করা মূল ইসলামিক শিক্ষা। এখন আমাদের আত্ম ও জাতির উন্নয়নে মনোনিবেশ করা দরকার”।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অযোধ্যা মামলাভারতসুন্নি ওয়াকফ বোর্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১৬, ২০২৬

ডারউইনে শান্ত-মিরাজদের রূপকথা, অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট জয় বাংলাদেশের

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

পাহাড়ি সড়কে মুহূর্তেই নিভে গেল ৪ প্রাণ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেলিয়ার্দো দে লা এসপ্রিয়েলা (আল জাজিরা)।

ভূমিকম্পে বিপর্যস্ত কলম্বিয়া: ট্রাম্পের কাছে শুল্ক স্থগিতের অনুরোধ

আগস্ট ১৬, ২০২৬

মিরাজ ৫, হাসানের ৩ উইকেট, ৫৭ করলেই ইতিহাস লিখবে বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT