অন্যান্য

রায়ে আইনমন্ত্রীর সন্তোষ

রায়ে আইনমন্ত্রীর সন্তোষ

মানবতাবিরোধী অপরাধে আপিল বিভাগ জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখায় সন্তোষ প্রকাশ করেছেন আইনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক।

তিনি বলেছেন, এই রায়ে সরকার ও বাংলার মানুষ সন্তুষ্ট।

‘এ রায় রিভিউ করার সুযোগ পাবে আসামীপক্ষ। রিভিউ’র আবেদন না করলে রায় কার্যকরের ব্যবস্থা নেবে সরকার।’

আইনমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দুই মন্ত্রীর বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে যে রুল জারি করেছেন, তা আদালতের নিজস্ব ব্যাপার। তবে সাব-জুডিশ বিষয় নিয়ে কারো বক্তব্য দেয়া উচিত নয়। সর্বোচ্চ আদালত একটা প্রতিষ্ঠান।

বিষয়:আনিসুল হক মানবতাবিরোধী অপরাধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…