চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রায়ের কপি পেলেই তারেককে দেশে আনার ব্যবস্থা’

রোকসানা আমিন রোকসানা আমিন
২:০৭ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

রায়ের কপি হাতে পাওয়ার পর তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ব্যবস্থা নেবে সরকার। আইনমন্ত্রী বলেছেন, জঙ্গিদের মামলায় গঠিত বিশেষ সেলে সন্ত্রাস দমন আইনে ইতিমধ্যেই ১১৭টি মামলার অনুমোদন দেয়া হয়েছে।

রাজধানীতে নবনির্মিত তিনটি রেজিস্ট্রি অফিসের উদ্বোধন করতে রবিবার সকালে তেজগাঁওয়ের রেজিস্ট্রেশন কমপ্লেক্সে এসেছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।

সেখানে বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যপারে প্রশ্ন ছিলো গণমাধ্যমের। জবাবে তিনি বলেন, সার্টিফায়েড কপিটা পেতে হবে, সেটা এখনো হাতে পাইনি। তাকে ফিরিয়ে আনার উদ্যোগ এখন আইন মন্ত্রণালয় আর নেবে না, উদ্যোগ নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শে থাকবে।

সাম্প্রতিক জঙ্গি মামলা পরিচালনায় বিশেষ সেল এর অগ্রগতির বিষয়েও কথা বলেন আইনমন্ত্রী। জানান, বিচারিক আদালত থেকে স্যাংশনের জন্য যে মামলাগুলো এসেছিলো, সেগুলি আইন অনুযায়ী যেভাবে স্যাংশন চাওয়া প্রয়োজন ঠিক সেই পদ্ধতিতে আসেনি। পরে বিচারিক আদালতকে আইন মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হলে সঠিক পন্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্যাংশনের জন্য পত্র এসেছে। এর ২৪ ঘণ্টার মধ্যেই ১১৭টি মামলা স্যাংশন হয়েছে।

এদিকে জামায়াত নিষিদ্ধের বিষয়ে অগ্রগতি কতদূর জানতে চাওয়া হলে, এখনো মন্ত্রী পরিষদেই ওঠেনি বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। তবে খুব শিঘ্রই ওঠার কথাও জানিয়েছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনমন্ত্রীতারেক রহমান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বাধীনতা বিরোধীরা হত্যাকাণ্ড ঘটাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

‘শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদ ধ্বংস হবে’

পরবর্তী

‘শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদ ধ্বংস হবে’

‘গুলশান হামলার কুশীলবরা চিহ্নিত’

সর্বশেষ

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬
ছবি: পিএমও

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কৌশল নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

জুলাই ২০, ২০২৬

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬ পেলো ওয়ালটন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT