জনপদ

রায়হান হত্যাকাণ্ড: এএসআই আশেক এলাহীকে গ্রেপ্তার দেখালো পিবিআই

বাংলাদেশি যুবক ব্যক্তির ছবি, চেহারা স্পষ্ট, পেশাদার পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর একজন সংবাদ প্রতিবেদকের ছবি, ব্যক্তির মুখাবয়ব স্পষ্ট, পেশাদার পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনের নিহত রায়হান হত্যার ঘটনায় প্রত্যাহারকৃত এএসআই আশেক এলাহীকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পুলিশ লাইন্সে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার দেখায় পিবিআই।

বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে পিবিআই সিলেট। দুপুরে আশেকে এলাহীকে আদালতে তোলা হবে এবং রিমান্ডের আবেদন করা হবে বলে জানায় পিবিআই৷

এ নিয়ে চাঞ্চল্যকর এ মামলায় তিন পুলিশসহ চারজনকে গ্রেপ্তার দেখানো হলো। এরমধ্যে গত ২৫ অক্টোবর শেখ সাইদুর নামে একজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছে পিবিআই। পরে তাকে ৫৪ ধারায় আদালতে চালান দেয়া হয়।

১১ অক্টোবর ভোররাতে পুলিশ ফাঁড়িতে নির্যাতন করে রায়হানকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।

এরপর আকবরসহ চার পুলিশকে বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়। ঘটনার পর থেকে আকবর পলাতক। মামলাটি পুলিশ সদর দপ্তরের নির্দেশে তদন্ত করছে পিবিআই।

বিষয়:পুলিশ হেফাজতে মৃত্যু রায়হান হত্যাকাণ্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…