চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে পুলিশ হেফাজতে আসামীর মৃত্যুর অভিযোগ

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৫:৩৯ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের মির্জাপুর বাঁশতৈল পুলিশ ফাঁড়ির হাজতখানায় লেবু মিয়া নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। পুলিশ বলছে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। তবে নিহতের পরিবার ও এলাকাবাসী নির্যাতনের পর হত্যার অভিযোগ করে গোড়াই-সখিপুর সড়ক অবরোধ করে টায়ার জালিয়ে পুলিশের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।

গতকাল মঙ্গলবার সকালে টাঙ্গাইলের মির্জাপুরের বাঁশতৈল পশ্চিমপাড়া এলাকার নিজ বাড়ি থেকে সখিনা আক্তার নামের এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে দুপুরে সন্দেহ ভাজন হিসেবে সখিনার সাবেক স্বামী বাঁশতৈল গ্রামের নুরুল ইসলামের ছেলে মফিজুর রহমান এবং একই গ্রামের বাহার উদ্দিনের ছেলে লেবু মিয়াকে আটক করে।

আজ সকালে লেবু মিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধারের দাবি করে পুলিশ। পরে মরদেহটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। নিহতের স্ত্রী আলেয়া বেগম বলছে, পুলিশ পিটিয়ে হত্যা করেছে তার স্বামীকে।

আত্মহত্যার বিষয়টি মানতে নারাজ এলাকাবাসী। হত্যা করা হয়েছে দাবি করে পুলিশের বিচারের দাবিতে গোড়াই-সখিপুরের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে স্বজন ও এলাকাবাসী। তাছাড়া হাজতখানায় রশি এলো কোথা থেকে প্রশ্ন তাদের।

পরকীয়া জেরে মান ইজ্জতের ভয়ে আত্মহত্যা করে থাকতে পারে বলছে পুলিশ। আর হাজতখানায় রশির বিষয়ে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন মির্জাপুর থানা টাঙ্গাইলের অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম।

এলাকাবাসীর অভিযোগ এর আগেও এই পুলিশ ফাঁড়ির পুলিশের বিরুদ্ধে আসামী ধরে টাকার বিনিময়ে ছেড়ে দেয়া ও মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইলপুলিশ হেফাজতে মৃত্যুমৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

শিক্ষার্থীদের আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিলেন নাসিরুদ্দিন

জুলাই ২২, ২০২৬

আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী ঘটেছিল, যা আছে পুরো ভিডিওতে

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত বহিষ্কার করেছে

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT