চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাহুল গান্ধীর র‌্যালিতে আগুন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৩ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০১৮
আন্তর্জাতিক
A A

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীর পথসভার র‌্যালিতে আগুনের ঘটনা ঘটেছে। মধ্যপ্রদেশের জাবালপুরে রাহুল গান্ধীর র‌্যালিতে এই আগুনের ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এনডিটিভি জানায়, মধ্য প্রদেশে অ্যাসেম্বলি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর। এই নির্বাচন সামনে রেখে শনিবার ৮ কিলোমিটার ব্যাপী পথসভা করেন রাহুল গান্ধী। পথিমধ্যে জাবালপুরে গিয়ে হঠাৎ করেই র‌্যালিতে বিস্ফোরিত হয়ে আগুন জ্বলে ওঠে।

এসময় আতঙ্কে অনেককে ছুটোছুটি করতে করতে দেখা যায়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

Banglabid

ঘটনাস্থলের খুব কাছেই একটি খোলা জিপে ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, দলের নেতা কামাল নাথসহ কয়েবজন। এ ঘটনায় তাদেরও কোন ক্ষতি হয়নি।

ভিডিওতে দেখা গেছে, রাহুলের জিপের পাশেই নেতাকর্মীরা আরতি দেয়ার জন্য কয়েক স্তরবিশিষ্ট প্রদীপ (বাতি) নিয়ে আসছিল। সেখানে বেশকিছু রঙিন গ্যাসবেলুন ছিল। বাতি গ্যাসবেলুনের নিচে আনার সঙ্গে সঙ্গেই বেলুন ফেটে বিস্ফোরণ ঘটে।

এ ঘটনার পর প্রশ্ন উঠেছে রাহুল গান্ধীর নিরাপত্তায় কোন ঘাটতি ছিল কিনা। এর আগেও তার নিরাপত্তার ঘাটতি নিয়ে অভিযোগ করা হয়েছে।

Reneta

পুলিশ সুপার অমিত সিং তা অস্বীকার করে বলেন, কংগ্রেস নেতাকর্মীদের রাহুল গান্ধীর কাছ থেকে ১৫ মিটার দূরে অবস্থান বাধ্যতামূলক ছিল। এসময় কারো ওপর লাঠিচার্জের ঘটনাও ঘটেনি। এছাড়াও নির্দেশনা আছে, নেতাকর্মীরা আরতির আয়োজন কিংবা বেলুন বহন করতে পারবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাহুল গান্ধী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ম্যানইউকে অপেক্ষায় রাখলেন জিদান

পরবর্তী

রাতে বিএনপির সঙ্গে জাতীয় ঐক্য ও যুক্তফ্রন্ট নেতাদের বৈঠক

পরবর্তী
ফাইল ফটো

রাতে বিএনপির সঙ্গে জাতীয় ঐক্য ও যুক্তফ্রন্ট নেতাদের বৈঠক

রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নেয়া সম্ভব নয়: সু চি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নিম্নচাপ, সারাদেশে ভারি বৃষ্টির আভাস

আগস্ট ১৮, ২০২৬

ভাল্লুকের ঘুম ভাঙিয়ে জরিমানায় পড়লেন এক ব্যক্তি

আগস্ট ১৮, ২০২৬

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT