চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাহুলের সেঞ্চুরির দিনে রোহিতের ‘অপূর্ণতা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪১ পূর্বাহ্ণ ১৩, আগস্ট ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

ওপেনিং জুটিতে ভারতের রান যখন ১২৬, তখন রোহিত শর্মার একার রানই ৮৩। বোঝাই যাচ্ছে উদ্বোধনীতে সঙ্গী লোকেশ রাহুলের চেয়ে কতটা অগ্রগামী ছিলেন রোহিত। যদিও তার শতক হাতছাড়ার দিনে দারুণ সেঞ্চুরিতে দিন রাঙিয়ে অপরাজিত আছেন রাহুল।

লর্ডসে মঙ্গলবার সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে নেমেছে ভারত। ৯০ ওভারে ৩ উইকেটে ২৭৬ রানে দিন শেষ করেছে বিরাট কোহলির দল। রোহিত ৮৩, কোহলি ৪২ রানে ফিরে গেছেন। রাহুল অপরাজিত ১২৭ রানে।

অনেকটা ওয়ানডে ঢংয়েই ইনিংস এগিয়ে নিচ্ছিলেন রোহিত। ৮৩ রান করতে ১৪৫ বল খরচ করলেও ১১ চার ও এক ছয়ে যার ৫০ রান তুলেছেন বাউন্ডারি-ওভার বাউন্ডারিতে। শেষ দেখেন অভিজ্ঞ অ্যান্ডারসনের বলে বোল্ড হয়ে।

Banglabid

তিনে নামা চেতেশ্বর পূজারাকেও ফিরিয়েছেন অ্যান্ডারসন। পূজারা ৯ রানে থাকতে বেয়ারস্টোর ক্যাচ বানান স্বাগতিকদের কিংবদন্তি পেসার।

কোহলি রয়েসয়েই খেলছিলেন। ১০৩ বলে ৪২ করার পথে মেরেছেন কেবল ৩টি চার। সফরকারী অধিনায়ক রবিনসনের বলে রুটকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন দিনের একেবারে শেষভাগে।

রাহুলকে আর ফেরাতে পারেননি অ্যান্ডারসনরা। ২৪৮ বলে সাজানো তার অপরাজিত ইনিংসে ১২ চারের সাথে আছে একটি ছক্কাও। সাদা পোশাকে ৩৮তম ম্যাচে তার ষষ্ঠ শতক। ২৯ বর্ষী ডানহাতি ব্যাটসম্যানের পাশে আছে ১২টি ফিফটিও।

Reneta

দ্বিতীয় দিনে আজিঙ্কা রাহানেকে (১*) নিয়ে রান বাড়াতে নামবেন ভারত ওপেনার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ড-ভারত টেস্টকোহলিরাহুলরুটরোহিতলর্ডস টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তারেক মাসুদকে হারানোর দশ বছর

পরবর্তী

সারাবিশ্বে আবারও করোনার দাপট, সংক্রমণ বাড়ছে ইরানে

পরবর্তী

সারাবিশ্বে আবারও করোনার দাপট, সংক্রমণ বাড়ছে ইরানে

ইংল্যান্ডে গোলাগুলিতে ৩ নারীসহ ৬ জনের মৃত্যু

সর্বশেষ

আরব আমিরাতে বৃত্তির সুযোগ, অগ্রাধিকার পাচ্ছে ৮ দেশ

আগস্ট ১৮, ২০২৬

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের অঙ্গীকার

আগস্ট ১৮, ২০২৬

রাজধানী ও চট্টগ্রাম-বগুড়ায় নারীদের জন্য পিংক বাস সার্ভিস চালু

আগস্ট ১৮, ২০২৬

সরকারের ১৮০ দিন: শিক্ষায় পরিবর্তনের সূচনা

আগস্ট ১৮, ২০২৬

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়তে প্রধানমন্ত্রীর আহ্বান

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT