চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাহানের সেঞ্চুরির পর বেশি অপেক্ষা করাননি বুমরাহ-ইশান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৪ পূর্বাহ্ণ ২৬, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আজিঙ্কা রাহানে সেঞ্চুরি ছুঁলেন। হনুমা বিহারী ৭ রানের জন্য আক্ষেপে পুড়লেন। এরপর জাসপ্রিত বুমরাহ, ইশান্ত শর্মা ও মোহাম্মদ সামির তোপ। তাতে চার দিনেই ম্যাচ ভারতের।

অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে রোববার রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১৮ রানের বড় জয় তুলে সিরিজে এগিয়ে গেছে কোহলির ভারত।

প্রথম ইনিংসে ২৯৭ তুলে অলআউট হয়েছিল ভারত। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২২২ রানে গুটিয়ে যায় উইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৪৩ রানে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। পরে ৪১৯ রানের বিশাল লক্ষ্য তাড়ায় নেমে ১০০ রানেই প্যাকেট স্বাগতিকরা।

স্বাগতিকদের মাত্র তিন ব্যাটসম্যান দুঅঙ্কের দেখা পেয়েছেন। প্রথম আট ব্যাটসম্যানের মধ্যে মাত্র একজন। রোস্টন চেজের ১২ রান। শেষদিকে পেসার কেমার রোচ ৩৮ ও মিগুয়েল কামিন্স অপরাজিত ১৯ রান না করলে বড় লজ্জাতেই পড়ত ক্যারিবীয়রা।

ভারতের হয়ে সবচেয়ে সফল বুমরাহ। ৮ ওভার বল করে মাত্র ৭ রানে নিয়েছেন ৫ উইকেট। ইশান্ত শর্মার দখলে ৩১ রানে ৩ উইকেট। উইকেট কাড়াকাড়ির দিনে ১৩ রানে সামির ঝুলিতে গেছে ২টি।

এর আগে ৩ উইকেটে ১৮৫ রানে দিন শুরু করা ভারত ইনিংস ঘোষণা পর্যন্ত যায় রাহানে-বিহারী জুটিতে। কোহলি ৫১ রানে ফিরলে পঞ্চম উইকেটে ১৩৫ রান যোগ করেন দুজনে।

Reneta

ক্যারিয়ারের দশম সেঞ্চুরি তুলে রাহানে থামেন ১০২ রানে, ৫ চারে ২৪২ বলের টেস্টময় ইনিংস তার। বিহারীর ৯৩ রানের ইনিংসটি ১০ চার ও এক ছক্কায় ১২৮ বলে ওয়ানডে ঢংয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইশান্তবুমরাহভারত-উইন্ডিজ টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ডিবি

নাকের নিচের তিলেই ফাঁস ৪৫ বছরের ছদ্মবেশ

জুলাই ১৭, ২০২৬

‘দাই দাই’ ঝড় তুলে বিলবোর্ড শীর্ষে, ছাড়িয়ে গেছে ‘ওয়াকা ওয়াকা’কে

জুলাই ১৭, ২০২৬

জিম্বাবুয়েকে ১৮৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

জুলাই ১৭, ২০২৬

যে কারণে বিশ্বকাপে গ্যালারিতে নেই ইয়ামালের বাবা

জুলাই ১৭, ২০২৬

কাবিলার ব্রাজিলকে উড়িয়ে দিল নেহালের আর্জেন্টিনা!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT