চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাহানের ভারত যেন ‘৩৬’র ছাই থেকে জেগে ওঠা ফিনিক্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১২ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

আজিঙ্কা রাহানের ভারত যেন নতুন করে লিখল গ্রিক উপকথার সেই ফিনিক্স পাখির গল্পটি। আগুনে ভস্মীভূত হয়েও ছাই থেকে ফের বেঁচে ওঠা ফিনিক্স পাখির গল্প। হরেক বিতর্ক আর প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে গুঁড়িয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়ার মাটি থেকে সিরিজ জিতে ফেরা, ঐতিহাসিক এক আখ্যানই লিখল কোহলিহীন ভারত।

আখ্যানের শেষটা ব্রিসবেনে লিখেছে ভারত। সিরিজের চতুর্থ তথা শেষ টেস্টে ৩২৮ রান তাড়া করে তুলে নিয়েছে ৩ উইকেটের জয়। তাতে ২-১ ব্যবধানে বোর্ডার-গাভাস্কার ট্রফি উঁচিয়ে ধরল সফরকারীরা।

সফরের শুরুটা হয়েছিল রোহিত শর্মা কেনো দলে নেই, সঙ্গে বিতর্ক বাড়িয়েছিল যখন বিসিসিআই খোলাসা করছিল না ঠিক কী কারণে দলের অন্যতম সেরা ব্যাটসম্যান ও সহ-অধিনায়ক খেলতে পারবেন না। বিতর্কে ঘি ঢেলেছিল অনাগত সন্তানের আগমনের সময় স্ত্রী আনুশকা শর্মার পাশে থাকতে বিরাট কোহলির ছুটি মঞ্জুর হওয়ার খবর।

সেসব বিতর্ক মাথায় নিয়ে অ্যাডিলেডে নেমেছিল ভারত। নেমে স্রেফ গুঁড়িয়ে গেছে অস্ট্রেলিয়ার কাছে। প্রথম ইনিংসে তাও আড়াইশর কাছে যেতে পেরেছিল সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় মাত্র ৩৬ রানে। ম্যাচ হেরে বসে ৮ উইকেটে।

দল যখন বিধ্বস্ত, কোহলির ছুটি বাতিল হয়নি। সতীর্থদের সেই ভাঙাচোরা মনোবলের মধ্যে ডুবিয়ে রেখেই দেশে উড়াল দেন নিয়মিত অধিনায়ক। আপদকালীন অধিনায়কের দায়িত্ব বর্তায় রাহানের কাঁধে। এরপর শুধু মহাকাব্য লেখার পালা।

সিরিজের দ্বিতীয় টেস্টে মেলবোর্নে বোলারদের দাপটের পাশে খোদ অধিনায়কের ১১২ রানের এক ইনিংস। ঠিক ৮ উইকেটের জয়েই সিরিজে সমতা ফেরান রাহানেরা। সিডনিতে তৃতীয় টেস্টে ব্যাটে-বলের লড়াইয়ে দারুণ এক ড্র তুলে ব্রিসবেনে আসে ভারত।

Reneta

সাদা পোশাকের ক্রিকেটের অন্তর্নিহিত রংয়ের সবটুকুর পসরা খুলে বসে ব্রিসবেন। সেশনে-সেশনে ম্যাচের পট পরিবর্তন হয়েছে। পঞ্চম, তথা শেষদিনে ফল আনতে ম্যাচের শেষ আধাঘণ্টা পর্যন্ত লড়াই জমে ছিল। এরপরই উল্লাসে মাতে ভারত।

চতুর্থ দিনেই ঠিক হয়ে যায় সব রোমাঞ্চ তোলা থাকছে শেষদিনের জন্য। সোমবার শেষ বিকেলে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে অলআউট করে দিয়ে ব্যাটে নেমেছিল ভারত। বিরূপ আবহাওয়া খেলা থামিয়ে রাখে অনেকক্ষণ। পরে ব্যাটিংয়ে নেমে ১১ বল খেলতেই দিনের লড়াইয়ে শেষ টানেন আম্পায়াররা।

শেষ টেস্টের চতুর্থ ইনিংসে ভারতের সামনে ৩২৮ রানের লক্ষ্য দিয়েছিল অজিরা। আগেরদিন ৪ রান তুলে রাত্রিযাপনে যায় সফরকারীরা। মঙ্গলবার অপরাজিত দুই ওপেনার শুভম গিল ও রোহিত শর্মা ক্রিজে আসেন। রোহিত আগেরদিনের ৪-এর সাথে আর ৩ রান যোগ করে কামিন্সের বলে উইকেটের পেছনে পেইনের গ্লাভসে ধরা পড়লে শুরুতেই ধাক্কা।

সেটি সামলে নেন গিল ও চেতেশ্বর পূজারা। ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে প্রথম সেঞ্চুরির হাতছানি পাওয়া ২১ বছর বয়সী ডানহাতি গিল ৯১ রানে সাজঘরে ফিরেছেন হতাশা নিয়ে। ৮ চার ও ২ ছয়ের ইনিংসটি ১৪৬ বলে সাজানো। থামে লায়নের বলে স্মিথের ক্যাচ হয়ে।

যাওয়ার আগে পূজারার সঙ্গে ১১৪ রানের জুটি দিয়ে জয়ের ভিত গেড়ে দিয়ে যান গিল। পূজারা এগিয়েছেন শামুক গতিতে। রাহানে ২২ বলে ২৪ রানে ফিরে গেলে তিনি আরও খোলসে ঢুকে যান। শেষপর্যন্ত ২১১ বলে ৫৬ করে ফিরেছেন কামিন্সের বলে এলবিডব্লিউ হয়ে।

খানিক পর ফিরে যান আগারওয়ালও, ৯ রানে। প্রথম ইনিংসের হিরো ওয়াশিংটনকে নিয়ে একপ্রান্ত আগলে তখন ম্যাচ পকেটে নিতে লড়াই চালিয়ে যান রিশভ পান্ট। দুজনে ৫২ রান যোগ করেন।

ওয়াশিংটন এদিন ইনিংস বড় করতে পারেননি। থেমেছেন ২২ করে। খানিক পর প্রথম ইনিংসের আরেক নায়ক শার্দূল ঠাকুর ২ রানে সাজঘরে হাঁটা দিলে বিপদের আভাস মেলে।

পান্ট সেই বিপদ বড় হতে দেননি। একপ্রান্ত আগলে ম্যাচ শেষ করেই মাঠ ছেড়েছেন ধোনির বিকল্প উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ভারত যখন জয়ে নোঙর ফেলল, পান্টের নামের পাশে তখন ৮৯, অপরাজিত ইনিংসটি সময়ের দাবি মিটিয়ে ৯ চার ও এক ছয়ে ১৩৮ বলে খেলা।

ভারত ৩.৩৯ রানরেটে তাড়া করে ৯৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২৯ করে ফেলে।

শুধু এটুকু লিখলে পুরো টেস্টের চিত্রের সামান্যও বোঝা সম্ভব নয়! জিততে শেষদিনে ভারতের দরকার ছিল ৩২৪ রান, বিপরীতে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১০ উইকেট। ম্যাচ যে এই পরিস্থিতিতে গেল, সেটির কৃতিত্ব ওয়াশিংটন ও শার্দূলের।

প্রথম ইনিংসে স্বাগতিকরা অলআউট হয়েছিল ৩৬৯ রানে। জবাব দিতে নেমে লেজের দিকের ব্যাটসম্যানদের প্রতিরোধে অলআউট হওয়ার আগে প্রথম ইনিংসে ৩৩৬ রান তোলে ভারত।

প্রথম ইনিংস থেকে ৩৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে অজিরা। রোববার দিনের শেষ ঘণ্টায় নেমে লিড বাড়িয়ে ৫৪ করে। দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ২১ রানে চতুর্থ দিন শুরু করে তারা অলআউট হয়েছে ২৯৪ রানে।

অজিদের রানের লাগাম টেনে ধরতে সেরাটা দিয়েছেন মোহাম্মদ সিরাজ, ২৬ বছর বয়সী ডানহাতি মিডিয়াম পেসার তৃতীয় টেস্টে নেমে করেছেন ক্যারিয়ার সেরা বোলিং। ১৯.৫ ওভার বল করে ৭৩ রানে ৫ উইকেট নিয়েছেন। প্রথমবার পাঁচ উইকেট শিকার তার।

আরেক মিডিয়াম পেসার শার্দূল ঠাকুরও ক্যারিয়ার সেরা বোলিং করেছেন। ২৯ বছর বয়সী ডানহাতি মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমে ১৯ ওভারে ৬১ রানে ৪ উইকেট নামের পাশে জমিয়েছেন। অন্য উইকেটটি অফস্পিনার ওয়াশিংটন সুন্দরের।

চতুর্থ দিনে ১৮৬ রানে ষষ্ঠ উইকেট পড়ে গেলে অস্ট্রেলিয়ার বোলারদের দীর্ঘ বিষাদে ডুবিয়েছিলেন এই শার্দূল ঠাকুর ও ওয়াশিংটন সুন্দরই। ভারতের সপ্তম উইকেট জুটিতে দুজনে শতরান পেরনো অবদান রাখেন।

স্বীকৃত ব্যাটসম্যানদের ব্যর্থতা মুছে দেন শার্দূল ও ওয়াশিংটন। দুজনে সপ্তম উইকেটে ১২৩ রান যোগ করেন, একত্রে ব্যাট করে যান ৩৬ ওভার। প্যাট কামিন্সের বলে ৬৭ করে শার্দূলের বিদায়ে ভাঙে জুটি। টেস্ট প্রথম ফিফটি তার। অন্যদিকে অভিষিক্ত ওয়াশিংটনের অবদান ছিল ৬২। ২১ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান ও ডানহাতি অফব্রেক বোলারেরও যেটি প্রথম ফিফটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়াশিংটনগিলপান্টব্রিসবেন টেস্টভারত-অস্ট্রেলিয়া টেস্টরাহানেলিড স্পোর্টসশার্দূলসিরাজহ্যাজেলউড
শেয়ারTweetPin

সর্বশেষ

১৫ বছরের কিশোরীকে ধর্ষণের পরে হত্যা, তিন কিশোর গ্রেপ্তার

আগস্ট ৪, ২০২৬

জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগস্ট ৪, ২০২৬

যমুনা সেতু এলাকায় হবে ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

আগস্ট ৪, ২০২৬

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৬

আগস্ট ৪, ২০২৬

বিরোধী দল এখনো নাম দেয়নি, ১২ সদস্য নিয়ে বসছে সংবিধান সংশোধন কমিটি

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT