বাংলাদেশ

রাস্তা চলাচলে সতর্ক থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী রাস্তা চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী রাস্তা চলাচলে সতর্ক থাকার জন্য জনগণকে পরামর্শ দিচ্ছেন, দেশের নিরাপত্তা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাস্তায় চলাচলের সময় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে কোনো দুর্ঘটনার পর আইন নিজের হাতে তুলে নেবেন না।

বুধবার সকালে বঙ্গবন্ধুর মূর‌্যাল ও জয়িতা ফাউন্ডেশনের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, সিটি কর্পোরেশনের বর্জ্য ফেলার গাড়িতে কিভাবে পরপর দু’দিন দুর্ঘটনা ঘটলো তাও খতিয়ে দেখতে হবে।

শহর থেকে শুরু করে তৃণমূলের নারীদের হাতেকলমের কাজকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ২০১১ সালের ১৬ নভেম্বর প্রতিষ্ঠিত হয় জয়িতা ফাউন্ডেশন। এবার রাজধানীর ধানমন্ডি থেকে শুরু করে প্রতিটি শহরে হবে জয়িতার নিজস্ব টাওয়ার।

এরই ধারাবাহিকতায় ধানমিন্ডতে ১২ তলা বিশিষ্ট, বিশাল পার্কিং সুবিধা, নারী উদ্যোক্তাদের জন্য বিপনন প্রশিক্ষণ, ডে কেয়ার সেন্টার, জিননেশিয়াম, সুইমিং পুল, মাল্টিপারপাস রুম ও নানান সুবিধাসহ জয়িতা টাওয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবন থেকে ভিডিওতে সংযুক্ত হয়ে শিশু একাডেমিতে ১৪ ফুট ও ৬ ইঞ্চি উচ্চতার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যালও উদ্বোধন করেন তিনি।

সেসময় সড়ক দুর্ঘটনা বন্ধে সকলকে আরও সচেতন হতে বলেন প্রধানমন্ত্রী। শুধু অধিকার অধিকার না বলে, নারীদের নিজ নিজ অধিকার আদায় করে নেয়ার আহ্বান জানান তিনি।

 

বিষয়:শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…