চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাস্তায় নয়, ট্রাক-ভ্যানের কাগজ পরীক্ষা হবে টার্মিনালে

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৪:০০ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
বৈঠকে ট্রাক ও ভ্যানের কাগজ পরীক্ষা নিয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মালামাল ও পণ্য পরিবহন স্বাভাবিক রাখতে রাস্তায় ট্রাক এবং কাভার্ডভ্যানের কাগজপত্র পরীক্ষা না করে টার্মিনালে তা করতে পুলিশ সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

শনিবার পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান-ট্রাক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ এবং বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন এসোসিয়েশনের নেতাদের মতবিনিময় শেষে এমন নির্দেশনা দেন আইজিপি।

গাড়ির কাগজপত্র সঠিক থাকার পরও মামলা দেওয়া, মহাসড়কে যত্রতত্র গাড়ি তল্লাশি, অতিরিক্ত রেকার ফি আদায়, চালকদের সাথে খারাপ আচরণসহ নানা সমস্যা তুলে ধরে সংগঠন দুটির নেতারা পুলিশ প্রধানের হম্তক্ষেপ কামনা করেন।

পরে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া এন্ড পিআর) সহেলী ফেরদৌস জানান, সভায় মহাসড়ক যানজট ও দুর্ঘটনামুক্ত রাখতে ফিটনেস এবং বৈধ কাগজপত্র বিহীন গাড়ি না চালানোর জন্য মালিক-শ্রমিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন আইজিপি।

সভায় আইজিপি বলেন, গাড়িতে নির্দিষ্ট ওজনের বেশি পণ্য পরিবহন করা যাবে না। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হাইড্রোলিক হর্ণ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।

এ সময় ট্রাফিক আইন মেনে চলাতে নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোন পুলিশ সদস্যদের বিরুদ্ধে মহাসড়কে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

Reneta

তিনি পরিবহন খাতে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করে মালিক-শ্রমিকদের সমস্যা সমাধানের জন্যও আহ্বান জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইজিপি এ কে এম শহীদুল হক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বড় স্কোর গড়তে পারল না চ্যাম্পিয়ন ঢাকা

পরবর্তী

‘আব্দুর রহমান বিশ্বাস কঠিন সময়ে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন’

পরবর্তী
আব্দুর রহমান বিশ্বাসের সমর্থকদের সাথে সাংবাদিকদের সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আব্দুর রহমান বিশ্বাস কঠিন সময়ে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন'

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ওআইসি’র আহ্বান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬

স্পেনের নতুন ইতিহাস

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT