চাঁদপুর

নিখোঁজ গুম অপহরণ ব্রিটিশ আমল থেকেই চলছে: আইজিপি

বাংলাদেশের পুলিশ ও সরকারী কর্মকর্তাদের স্মরণসভা।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান অতিথি ও পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে ফুলের অর্পণ ও স্মরণসভা অনুষ্ঠিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইকরাম চৌধুরী: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক বলেছেন: নিখোঁজ, গুম, অপহরণের বিষয়গুলো আজকের নয়, এগুলো ব্রিটিশ আমল থেকেই চলছে। আজকের যেই গুম, অপহরণ ও নিখোঁজের ঘটনা ঘটছে তা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। আমরা এজন্য তৎপর রয়েছি।

তিনি বলেন: আর এই ধরনের ঘটনায় আমরা ৭৫ ভাগই সফলতা পাই, ২৫ ভাগ পাওয়া যায় না। তবে সেই ২৫ ভাগ পাওয়ার ক্ষেত্রে আমরা সবসময় তৎপর থাকি।

শুক্রবার সকালে চাঁদপুর পুলিশ লাইন্সে নবনির্মিত ফটক উদ্বোধন ও মুক্তিযুদ্ধের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন আইজিপি এ কে এম শহিদুল হক।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন: সাংবাদিক উৎপল, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোবাশ্বের হোসেন এবং প্রকাশনা ব্যবসায়ী তানভীর ইয়াসিনের নিখোঁজ হওয়ার ঘটনায় মোটিভ উদ্ধারে পুলিশ বাহিনী তৎপরতা চালিয়ে যাচ্ছে। এতে আমরা অবশ্যই সফলতা পাবো।

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে দাবি করে তিনি আরো বলেন: অতীতের চেয়ে বর্তমানে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা অনেক উন্নত। এটি আন্তর্জাতিকভাবেও স্বীকৃত। আইন-শৃঙ্খলা ভালো বলেই কমনওয়েলথসহ বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠান ও খেলাধুলার পরিবেশ ভালো ছিল। আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই।

আইজিপি দুই দিনের সফরে এখন চাঁদপুর রয়েছেন। সফরের প্রথম দিনে জেলা পুলিশ লাইন্সে নতুন একটি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন, পুলিশ লাইন্সে নবনির্মিত ফটকের উদ্বোধন করেছেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামান, চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গনি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান প্রমুখ।

শনিবার সকাল ১১টায় চাঁদপুর হাসান আলী হাইস্কুল মাঠে কমিউনিটি পুলিশিং সমাবেশ, দুপুর আড়াইটায় চাঁদপুর মডেল থানার নতুন ভবনের উদ্ধোধনসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন।

বিষয়:আইজিপি আইজিপি এ কে এম শহীদুল হক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…