বিনোদন

‘রাস্ট’ তদন্তে ফোন জমা দিয়েছেন অ্যালেক বল্ডউইন

অ্যালেক বল্ডউইন ও একজন নারী সাক্ষাৎকার নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যালেক বল্ডউইন ও একজন নারী বাইরে সাক্ষাৎকার নিচ্ছেন, পেছনে গাড়ি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘রাস্ট’ দুর্ঘটনার তদন্তে সহযোগিতা করতে শুক্রবার নিজের ফোন জমা দিয়েছেন হলিউড অভিনেতা অ্যালেক বল্ডউইন।

প্রায় মাসখানেক আগে অভিনেতার ফোনটি বাজেয়াপ্ত করার অনুমতি পেয়েছিলেন তদন্ত কর্মকর্তারা। অভিনেতাকে ফোন জমা দিতে বলার পরে তার বিরুদ্ধে মামলায় সহযোগিতা না করার অভিযোগ তুলেছেন তদন্ত কর্মকর্তারা। এরপর অভিনেতার আইনজীবী জানিয়েছেন, শিগগির ফোন জমা দেবেন তিনি।

অ্যালেক ব্যাল্ডউইনের মতে, তাকে বলা হয়েছিল বন্দুকটি ‘নকল’। এতে কোনো গুলি ভরা নেই। তাই এই মামলায় তাকে জড়ানোর বিষয়টি মেনে নিতে পারছেন না অভিনেতা।

তিনি একাধিকবার বলেছেন, এই বিষয়ে তাকে জড়ানো বেআইনি।

হলিউড সিনেমা ‘রাস্ট’ এর শুটিং চলাকালে অভিনেতা অ্যালেক বল্ডউইনের ‘প্রপ গান’ (নকল বন্দুক) থেকে ছোড়া গুলি লেগে মৃত্যু হয় হলিউডের ৪২ বছর বয়সী নারী চিত্রগ্রাহক হ্যালাইনা হাটচিনসের। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন পরিচালক জোয়েল সৌজা। ঘটনার আকস্মিকতায় মানসিক ভাবে বিধ্বস্ত ছিলেন অভিনেতা।

বিষয়:অভিনয় অ্যালেক বল্ডউইন নকল বন্দুক বলিউড রাস্ট সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…