চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাসেল হইতে সাবধান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৩ অপরাহ্ণ ১২, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় পরের খেলা বাংলাদেশের জন্য মহাগুরুত্বপূর্ণ। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় চাই টাইগারদের। ওই ম্যাচের আগে ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেলের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ দলের হেড কোচ স্টিভ রোডস।

১৭ জুন টন্টনে মুখোমুখি হবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। মাশরাফীর দলের মতো ওই ম্যাচ হোল্ডারের দলের জন্যও গুরুত্বপূর্ণ। কারণ শেষ ম্যাচে তারা হেরে গেছে অস্ট্রেলিয়ার কাছে।

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রাসেলের প্রশংসা করে রোডস বলেছেন, তিনি ক্রিকেটের সর্বকালের সেরা হিটার এবং তার সামনে বল করা খুবই কঠিন।

উইন্ডিজ দলে ক্রিস গেইল, এভিন লুইস ও হেটমায়ারের মতো বিগ হিটাররা বয়েছেন। তারপরও রাসেলকে নিয়ে আলাদা করে বলছেন রোডস। ইংলিশ এ কোচের ভাষায়, ‘তাদের (উইন্ডিজ) অন্যতম সেরা বিস্ফোরক খেলোয়াড় আন্দ্রে রাসেল। সে আসলে ভয়ঙ্কর প্রতিপক্ষ। এখন পর্যন্ত এবং তার দিনে ক্রিকেটের সেরা হিটার। যে আপনার কাছ থেকে খেলাটাকে যেকোনো সময় বের করে নিতে পারে, কারণ তাকে বোলিং করা খুবই কঠিন।’

রাসেল-মাসল এর আগে অনেকবারই দেখেছে ক্রিকেট বিশ্ব। সবশেষ আইপিএলে দেখা যায় তার হার্ড-হিটিং মাস্টারক্লাস। আইপিএলের এই মৌসুমে ১৪ ম্যাচে ৫১০ করেন রাসেল, গড় ৫৬.৬৭। টুর্নামেন্টের ইতিহাসে তিনিই সর্বোচ্চ ৫২ ছক্কার মালিক।

তবে বিশ্বকাপে এখন পর্যন্ত নিজের পাওয়ার দেখাতে পারেননি রাসেল। পাকিস্তানের বিপক্ষে লো-স্কোরিং ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। ১১ বলে ১৫ রান করার পর অপ্রয়োজনীয় শট খেলে আউট হয়ে যান। দলও হেরে যায় অজিদের কাছে। প্রথম দুই ম্যাচ খেলার পর সাউথ আফ্রিকার বিপক্ষে ইনজুরির কারণে খেলতে পারেননি। বৃষ্টির কারণে ওই ম্যাচ শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্দ্রে রাসেলবাংলাদেশ-উইন্ডিজবিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬

শোক সামলে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরলেন দেশম

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT