চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাসেলের বাবা

মাহবুব রেজামাহবুব রেজা
৩:১৬ অপরাহ্ন ১৮, অক্টোবর ২০১৭
শিল্প সাহিত্য
A A

এক।।
বাড়িটা অনেকখানি জায়গা জুড়ে। দূর থেকে বাড়িটাকে দেখলে যে কারোরই মনে হতে পারে একটা বড়-সড় লঞ্চ বুঝি পথ হারিয়ে দূর কোনো দেশে চলেছে!

বাড়িটা এতই বড় যে এর পুরোটা ঘুরে ফিরে দেখতে গেলে ওর দম ফুরিয়ে যায়।
একতলা।
দোতলা।
তিনতলার খোলা ছাদ, একপাশে বাবার পড়ার ঘর। শুধু কি পড়ার ঘর! কখনো কখনো সময় সুযোগ পেলে বাবা সেই ঘরে বসে কি যেন লেখেন।
কি লেখেন বাবা!
খুব জানতে ইচ্ছে করে তার।
একদিন মাকে সে জিজ্ঞেসও করেছিল,
‘মা, বাবা টেবিলে ঝুঁকে পড়ে কি লেখে? কবিতা!’
ছেলের কথা শুনে মা বেশ শব্দ করে হেসে ওঠেন। তারপর ছেলের দিকে তাকিয়ে হাসিটা আগের মতো ধরে রেখে বললেন,
‘হাসু, শুনে যা তোর ছোট ভাই কি বলে। শুনে যা-’
হাসু আপা বারান্দার এক কোণার ইজি-চেয়ারে শরীরটা এলিয়ে দিয়ে গল্পের বই পড়ছিলেন।
মার কথা শুনে হাসু আপা ছোট ভাইয়ের দিকে তাকালেন,
‘রাসেল তুই নিজে বাবাকে জিজ্ঞেস করিস, বাবা তো এ বাড়িতে তোকেই সবচেয়ে বেশী আদর করে।’
কথাটা বলে হাসু আপা আবার গল্পের বইয়ে মনোযোগী হয়ে উঠলেন।
রাসেলের আর বাবাকে কথাটা জিজ্ঞেস করা হয়নি। সে অনেকবার ভেবেছে সাহস করে একদিন বাবাকে কথাটা বলবে। বলার সময় সে পেয়েছিল ঠিকই কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। বাবার আশেপাশে সবসময় এত লোকজন ভিড় করে থাকে যে রাসেলের আর ইচ্ছে করেনি মানুষজনের ভীড় ঠেলে গিয়ে বাবাকে কথাটা বলে।
জন্মের পর থেকে রাসেল দেখে এসেছে তার বাবা সবসময় ব্যস্ত থাকেন। ঘরে যতটা সময় থাকেন তখনও কি বাবার একা থাকার জো আছে!
কত রকমের মানুষজন যে বাবাকে ঘিরে থাকে। আর বাবাটাও যেন কেমন!
সবাইকে নিয়ে থাকতেই যেন বাবার ভালো লাগে।



কখনো কখনো ঘুমের ভেতর রাসেল তার গালে, কপালে, মাথায় বাবার আদর মাখানো হাতের পরশ পেত। বাবার হাতের স্পর্শ পেলে, বাবার শরীরের গন্ধ পেলে তার ঘুম আপনা-আপনি হাল্কা হয়ে গেলেও রাসেল গভীর ঘুমের ভাণ করে বিছানায় ঘুমিয়েই থাকত। আর ঘুমের ভাণ করে ঘুমিয়ে থাকা রাসেল ঠিকই টের পেত তার ভীষণ ব্যস্ত বাবা, যে বাবাকে সারাদিন দেশের মানুষ ঘিরে থাকে সেই বাবা অনেক সকালে ঘুম থেকে জেগে গিয়ে একটু সময় বাঁচিয়ে পরম ভালোবাসায় তার ছোট ফুটফুটে রাসেল সোনার কপালে, মাথায়, বুকে, চিবুকে, গালে, চুলে আদর করে দিত।

রাসেল তখন কিছু বলত না। ঘুমের মধ্যেও সে বাবার হাত ধরার চেষ্টা করত। বাবাও নিবিড় মমতায় রাসেলের হাত ধরত, রাসেলের নরম নরম কচি হাতের আঙ্গুলগুলো নিয়ে খেলা করত। বাবা রাসেলের পাশে বসে থেকে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকেন।

দুই।।
বাবা সারাদিন পার্টি অফিস, মিটিং মিছিল-বক্তৃতা করে অনেক রাতে ঘরে ফিরে হাসু, রেহানা, কামাল, জামালের সঙ্গে বসে রাতের খাবার খেতে খেতে সবার খোঁজখবর নেন। খাওয়ার সময় বাবা কত্ত রকমের গল্প যে করেন! বাবার গল্প শুনে মা হাসেন। হাসু আপা হাসেন। রেহানা আপা, কামাল ভাই জামাল ভাইও হাসেন। বাবার কথায় মা না হেসে পারেন না। খাওয়া দাওয়া শেষ হলে বাবা নিজের পড়ার ঘরে কিছুটা সময় পত্রপত্রিকা পড়ে, রবীন্দ্রসঙ্গীত-নজরুল গীতি শুনবেন। তারপর পাইপ নিয়ে বারান্দায় গিয়ে কিছুটা সময় দাঁড়িয়ে থেকে সামনের লেকের দিকে তাকিয়ে থাকবেন। কতক্ষণ দাঁড়িয়ে থেকে ঘরে এসে বিছানায় শুয়ে পড়বেন।

বাবা ঘরে এসে দেখেন রেনু রাসেলকে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। রেনু আর রাসেলকে অমন করে ঘুমাতে দেখে বাবার বুক থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে যায়।
কেনো বাবার বুকের ভেতর থেকে অমন দীর্ঘশ্বাস বের হয়?
আবার কখনো কখনো উল্টোটাও হয়। খুব সকালে রাসেলের ঘুম ভেঙ্গে গেলে সে পাশে শুয়ে থাকা বাবাকে মনপ্রাণ ঢেলে দেখে। বাবাকে কাছে থেকে তার খুব কমই দেখা হয়। আহারে!
বাবা যখন ঘুমিয়ে থাকেন তখন বাবাকে কেমন বাচ্চাছেলেদের মতো লাগে-রাসেল তার বাবাকে বাচ্চা ছেলেদের মতো দেখার জন্য প্রায়ই সকালবেলা আগে-ভাগে ঘুম থেকে জেগে যেত।

রাসেল যে প্রায় প্রতিদিনই সাতসকালে আগে-ভাগে ঘুম থেকে জেগে উঠত তা কি কখনো তার বাবা জানতে পেরেছে?
সকালবেলার আকুলি বিকুলি করা বরফিকাটা রোদ যখন বত্রিশ নম্বর বাড়ির দোতলার কোনার ঘরে ঘুমিয়ে থাকা বাবার মুখে এসে পড়ত তখন বাবাকে যে কি ভীষণরকম সুন্দর লাগত সেটা রাসেল ছাড়া আর কে জানে!

Reneta

অলঙ্করণ কৃতজ্ঞতা: ধ্রুব এষ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধুরাসেলশেখ রাসেলশেখ রাসেলের জন্মদিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্রিকেটেই মনোযোগ সাকিবের, রাজনীতি করা নিয়ে যা বললেন

এপ্রিল ৬, ২০২৬

ইরানের দেওয়া প্রস্তাব যথেষ্ট নয়: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ভবন ধসে নিহত ৪, মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাজা শেষ হলেও মিলছে না মুক্তি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ বন্ধ থাকায় পঞ্চগড়ে সড়ক অবরোধ

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT