চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রায়ত্ত ৯টি চিনিকলে আখ মাড়াইয়ের সিদ্ধান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৭ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের ১৫টি চিনিকলের মধ্যে চলতি আখ মাড়াই মৌসুমে ৯টি চিনিকলে আখ মাড়াই করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সিদ্ধান্তের আলোকে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট চিনিকলগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। এবিষয়ে সরকারের নির্দেশনার আলোকে অবশিষ্ট ৬টি চিনিকলে আখ মাড়াই না করে সেসব মিলের ক্যাচমেন্ট এলাকায় উৎপাদিত ও কৃষকের সরবরাহকৃত আখ ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করেছে শিল্প মন্ত্রণালয়।

যেসকল মিলে চলতি মৌসুমে আখ মাড়াই করা হবে সেগুলো হল: কেরু অ্যান্ড কোং (বিডি) লিমিটেড, মোবারকগঞ্জ সুগার মিলস লিমিটেড, ফরিদপুর চিনিকল, রাজশাহী চিনিকল, নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেড, নাটোর সুগার মিলস লিমিটেড, ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেড, জয়পুরহাট চিনিকল ও জিলবাংলা সুগার মিলস লিমিটেড।

Banglabid

গতকাল ভার্চুয়াল মাধ্যমে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সার্বিক বিষয় পর্যালোচনার জন্য এক আন্ত:মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি’র সভাপতিত্বে সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি এবং সংশ্লিষ্ট অঞ্চলের সংসদ সদস্যগণ অংশগ্রহণ করেন।

কুষ্টিয়া চিনিকল, পাবনা চিনিকল, পঞ্চগড় চিনিকল, শ্যামপুর সুগার মিলস লিমিটেড, রংপুর চিনিকল ও সেতাবগঞ্জ চিনিকলের ক্যাচমেন্ট এলাকায় উৎপাদিত ও কৃষকের সরবরাহকৃত আখ কেনা হবে এবং এসকল চিনিকলের কোন কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিককে ছাঁটাই করা হবেনা, বরং সমন্বয় করা হবে মর্মে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় আরও জানানো হয়, সংশ্লিষ্ট চিনিকলসহ রাষ্ট্রায়ত্ত সকল চিনিকলের আধুনিকায়নের মাধ্যমে বহুমুখী খাদ্যপণ্য উৎপাদন করে এ ফ্যাক্টরিসমূহকে লাভজনক করার লক্ষ্যে শিল্প মন্ত্রণালয় কাজ করছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাদারীপুরে চুরির অভিযোগে স্কুলছাত্রকে পাশবিক নির্যাতন

পরবর্তী

ইন্দোনেশিয়া পেলো সিনোভ্যাক করোনা ভ্যাকসিনের প্রথম চালান

পরবর্তী
সিনোভ্যাক

ইন্দোনেশিয়া পেলো সিনোভ্যাক করোনা ভ্যাকসিনের প্রথম চালান

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: ৪ আসামির রিমান্ড শুনানি মঙ্গলবার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে হাসপাতালে রোগী ভর্তির নতুন রেকর্ড, ৩ মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

ভাইরাল প্রধান শিক্ষক, যে কারণে প্রশংসায় ভাসছেন

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন চাপের মধ্যেই ইরানের বিরাট সুখবর

আগস্ট ২৪, ২০২৬

মুক্তির দিনেই নেটফ্লিক্সে এক নম্বরে, কী আছে এই সিনেমায়?

আগস্ট ২৪, ২০২৬

‘কারা এ রিপোর্ট করেছেন, তাদের কি মঈন উদ্দিন-ফখরুদ্দিনের জ্বালা উঠেছে’

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT