বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন: আ. লীগের সংসদীয় বোর্ডের সভা বুধবার

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ আওয়ামী লীগ এর পতাকা ও লোগো, সবুজ ও লাল রঙে, লতাপাতা সহ, নির্বাচনী প্রচার ও রাজনৈতিক প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি পদে নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য আগামীকাল বুধবার রাত আটটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।

দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, আওয়ামী লীগ সভাপতি এবং সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

বিষয়:আওয়ামী লীগ ওবায়দুল কাদের রাষ্ট্রপতি নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…