আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, ইসি পুণর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার মাধ্যমে রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছে বিএনপি।
দেশের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতি সকল দলের মতামতের ভিত্তিতেই ইসি পুণর্গঠনের উদ্যোগ নেবেন বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
এর আগে, রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় দেশের ‘রাজনৈতিক সঙ্কট’ নিরসনে নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনসহ তিনটি প্রস্তাব দেয় বিএনপি।
আলোচনা শেষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে প্রস্তাবগুলোর বিষয়ে বিস্তারিত তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।








