বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার পর সে বিষয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবে বিএনপি।
নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রিজভী।
রিজভী বলেছেন, রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে কী আলোচনা হয়েছে, তা বিস্তারিত জানাবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিকেল সাড়ে ৪টায় বিএনপি রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বসবে।








