চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বিএনপির নেতৃত্ব দেবেন খালেদা জিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫০ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০১৬
রাজনীতি
A A

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার সঙ্গে ১০ সদস্যের প্রতিনিধি দলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা থাকবেন।

প্রতিনিধিদলে খালেদা জিয়ার সঙ্গে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী রয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

Banglabid

বঙ্গভবনে প্রতিনিধিদলের তালিকা পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন রিজভী।

রাষ্ট্রপতির আমন্ত্রণে ১৮ ডিসেম্বর বিকেলে নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসবে বিএনপির প্রতিনিধি দল।

অতীতের মতো দলীয় নির্বাচন কমিশন গঠন করে সরকার আবারো ভুল করবে না বলে আশা করছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সংলাপে বিএনপির নির্দিষ্ট দাবিগুলো রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হবে। তবে, তিনি বলেন, রাষ্ট্রপতির কাছে বিএনপির দাবি একটাই: স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন।

Reneta

নতুন নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে, সেই কমিশনের অধীনে কিভাবে আগামী নির্বাচন হবে সে বিষয়ে বিএনপি চেয়ারপার্সন সংবাদ সম্মেলন করে ১৩ দফা প্রস্তাব তুলে ধরেছেন। খালেদা জিয়ার দেয়া ১৩ দফা প্রস্তাব পৌঁছে দেয়া হয়েছে বঙ্গভবনে।

আগামী ফেব্রুয়ারিতে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষে নতুন যে ইসি দায়িত্ব নেবে, তার অধীনেই অনুষ্ঠিত হবে পরবর্তী সংসদ নির্বাচন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচন কমিশন পুনর্গঠনবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

থার্ড আই ফেস্টিভ্যালের পর্দা উঠবে ‘আন্ডার কনস্ট্রাকশন’ দিয়ে

পরবর্তী

অপু বিশ্বাসের বিয়ে নিয়ে মিথ্যা গুজব

পরবর্তী

অপু বিশ্বাসের বিয়ে নিয়ে মিথ্যা গুজব

বাংলাদেশকে ১৪৭ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান

সর্বশেষ

ভারতে খেলবে আর্জেন্টিনা-স্পেনকে টেক্কা দেয়া ভোজিনহার কেপ ভার্দে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর সময় এগিয়ে আনা হচ্ছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১ অক্টোবরের পর বাংলাদেশে প্রকাশিত বই ভারতে বিক্রি হবে না

আগস্ট ২০, ২০২৬

ডেঙ্গুর ঝুঁকিতে যে পাঁচ জেলা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT