চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইস্তাম্বুলের ঐতিহাসিক স্থান পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৯ পূর্বাহ্ণ ১৩, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মঙ্গলবার ইস্তাম্বুলের ঐতিহাসিক তোপকাপি প্যালেস (জাদুঘর) পরিদর্শন করেছেন। ১৪৭৮ থেকে ১৮৫৬ সাল পর্যন্ত এটি অটোমান সাম্রাজ্যের দ্বিতীয় প্রাসাদ ছিল। রাষ্ট্রপতি হামিদ ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) বিশেষ শীর্ষ সম্মেলনে যোগদানে বর্তমানে তিন দিনের সরকারি সফরে ইস্তাম্বুল রয়েছেন। বুধবার এখানে এ শীর্ষ সম্মেলন শুরু হবে।

রাষ্ট্রপতি, তার স্ত্রী রাশিদা খানম এবং পরিবারের অন্যান্য সদস্যরা স্থানীয় সময় বেলা আড়াইটায় জাদুঘরে আসেন। তারা প্রায় এক ঘণ্টা জাদুঘরের বিভিন্ন হল পরিদর্শন এবং প্রায় চার শতাব্দীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শন ও সমৃদ্ধ ঐতিহ্য প্রত্যক্ষ করেন। এই জাদুঘর হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র স্মারকসহ ইসলামী ঐতিহ্যের দুর্লভ সংগ্রহের জন্য বিখ্যাত।

রাষ্ট্রপতি জাদুঘরে পৌঁছলে এর কর্মকর্তা ও কর্মচারীরা তাকে স্বাগত জানান। পরিদর্শন শেষে রাষ্ট্রপতি হামিদ জাদুঘরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

Banglabid

পরে রাষ্ট্রপতি ইস্তাম্বুলের প্রাচীন ব্লু মসজিদ পরিদর্শন করেন। এ সময় রাষ্ট্রপতির সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আল্লামা সিদ্দিকী, ইস্তাম্বুলের কনস্যুলেট জেনারেল মো. মনিরুল ইসলাম এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা ছিলেন।

রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীরা বাংলাদেশ দূতাবাস আয়োজিত নৈশভোজেও অংশ নেন।

রাষ্ট্রপতি বুধবার সকাল ১১টায় জেরুজালেম ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরে ইস্তাম্বুল কংগ্রেস এন্ড এক্সিবিশন সেন্টারে ওআইসি’র বিশেষ শীর্ষ সম্মেলনে ভাষণ দেবেন।

Reneta

বৃহস্পতিবার রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইস্তাম্বুলঐতিহাসিকজাদুঘরপরিদর্শনমো.আবদুল হামিদরাষ্ট্রপতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুমিল্লা চিড়িয়াখানার আলোচিত সেই সিংহ মারা গেছে

পরবর্তী

অর্থনৈতিক সম্পর্ক জোরদারে ঢাকা-প্যারিস যৌথ কমিশন গঠনে ঐকমত্য

পরবর্তী

অর্থনৈতিক সম্পর্ক জোরদারে ঢাকা-প্যারিস যৌথ কমিশন গঠনে ঐকমত্য

চ্যানেল আই অনলাইন- প্রিয়াঙ্কা চোপড়া

মাদার তেরেসা পুরস্কার পেলেন প্রিয়াঙ্কা চোপড়া

সর্বশেষ

যা টিভিতে দেখতেন সিরিজে তাই উপভোগ করেছেন শান্ত

আগস্ট ২৩, ২০২৬

কাকে মিস করার কথা জানালেন শান্ত

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে প্রাণ গেল আরও ৩ শিশুর

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দিন শেষে ক্লান্তি শুধু শরীরে নয়, মনে জমে কেন?

আগস্ট ২৩, ২০২৬

‘টক্সিক’-এর প্রচারণা অনুষ্ঠানে যশকে দেখতে গিয়ে আহত ২ ছাত্র

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT