চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: পুনর্গঠিত হবে জাতিসংঘ?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০২২
আন্তর্জাতিক
A A

জাতিসংঘের সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই বির্তক চলছিল। বিশেষ করে নিরাপত্তা পরিষদের ভূমিকা নিয়ে। কারণ নিরাপত্তা পরিষদের ভূমিকা বর্তমান বিশ্বের প্রতিনিধিত্ব করে না বলে অনেকেই মনে করেন।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ঠেকাতে ব্যর্থ হওয়ায় নিরাপত্তা পরিষদের ভূমিকা নিয়ে বির্তক আরো তীব্র হয়ে উঠেছে।

এনডিটিভি জানায়, গত মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ বন্ধে নিষ্ক্রিয়তার জন্য নিরাপত্তা পরিষদকে তিরস্কার করেন।

নিরাপত্তা পরিষদ থেকে রাশিয়াকে বাদ দেওয়ার জন্য জাতিসংঘের কাছে আহবান জানিয়ে জেলেনস্কি জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জিজ্ঞেস করেন, ‘আপনারা কি জাতিসংঘ বন্ধ করতে প্রস্তুত?’

‘‘আপনারা কি মনে করেন আন্তর্জাতিক আইন উঠে গেছে? যদি আপনাদের উত্তর ‘না’ হয়, তাহলে আপনাদের অবিলম্বে কাজ করতে হবে। অবিলম্বে জাতিসংঘের সনদ পুনরুদ্ধার করতে হবে।’’

নিরাপত্তা পরিষদ তার দেশের নৃশংস আগ্রাসন ঠেকাতে ব্যর্থ হওয়ার পর, জেলেনস্কি জাপানি আইন প্রণেতাদের কাছে বলেছেন, ‘আমাদের একটি নতুন হাতিয়ার তৈরি করতে হবে।’

Reneta

১৯৪৫ সালে বিশ্ব শান্তির প্রতিশ্রুতি দিয়ে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ প্রতিরোধের দৃষ্টিভঙ্গি নিয়ে গঠন করা হয়েছিল জাতিসংঘ।

সংস্থাটি  নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী ভেটো-চালিত সদস্য  মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন এবং ফ্রান্সকে  অসম ক্ষমতা প্রদান করেছে। এর ফলে এই পাঁচ দেশ নিজেদের স্বার্থ রক্ষার্থে ভেটো ক্ষমতা প্রয়োগ এবং বিশ্বের যেকোন  দেশের ক্ষেত্রেও তারা তাদের অবস্থান জোরালো ভাবে জানান দিতে পারে এর মাধ্যমে।

এইভাবে ২০১১ সাল থেকে রাশিয়া তার মিত্র সিরিয়ার বিষয়ে ভোটে প্রায় ১৫ বার নিরাপত্তা পরিষদে ভেটো প্রয়োগ করেছে।

কিন্তু ভেটো ক্ষমতা এটাও প্রতিশ্রুতি দেয় যে মস্কোকে কখনোই কাউন্সিল থেকে সরানো যাবে না, যেহেতু জাতিসংঘের সনদের ৬ নং অনুচ্ছেদ সাধারণ পরিষদকে নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে শুধুমাত্র একজন সদস্যকে বাদ দেওয়ার অনুমতি দেয়।

সে প্রেক্ষিতে বলা যায়, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন ২০০৩ সালে জাতিসংঘের অনুমোদন ছাড়াই ইরাকে আক্রমণ করেছিল। এবং তাদের এ ধরনের কাজের জন্য নিরাপত্তা পরিষদের সদস্যপদ ও বাতিল হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘের নিরাপত্তা পরিষদরাশিয়া-ইউক্রেন যুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT