বাংলাদেশ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দেশে খাদ্য সংকট হবে না: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক, মুখে মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষিমন্ত্রী ও কর্মকর্তারা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব নিয়ে আলোচনা করছেন, বৈঠকের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধে খাদ্যের উপর প্রভাব পড়লেও বাংলাদেশে কোনো ধরণের খাদ্য সংকট হবে না। দেশে পর্যাপ্ত খাদ্যের মজুদ রয়েছে’।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও’র মহাপরিচালক চু ডংইউ এর নেতৃত্বে প্রতিনিধি দলের সাথে সচিবালয়ে আজ বুধবার বৈঠক করেন কৃষিমন্ত্রী। এসময় কৃষি উন্নয়নে কারিগরি সহযোগীতা বাড়ানো, সম্পর্ক আরো উন্নয়নসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে কৃষিমন্ত্রী বলেন, ‘ঘাটতি ও চাহিদা থাকায় দেশের সরু চালের দাম বাড়ছে, তবে মোটা চালের দাম বাড়ছে না। তিনি বলেন, সরকার অসহায় ও গরিব মানুষকে সহায়তা দিচ্ছে। মানুষ আন্তর্জাতিক বাজারের কারণে কিছুটা কষ্টে আছ ’।

মার্চ-এপ্রিলের দিকে চালসহ নতুন খাদ্যশস্য বাজারে এলে সংকট অনেকটা কমে যাবে বলে আশা প্রকাশ করেন কৃষিমন্ত্রী।

বিষয়:এফএও কৃষিমন্ত্রী খাদ্য সংকট রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…