আন্তর্জাতিক

রাশিয়ার দ্বিতীয় জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার দাবি ইউক্রেনের

রাশিয়ার দ্বিতীয় জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার দাবি ইউক্রেনের. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন রুশ সেনা কর্মকর্তা, পরিধান করেছেন সামরিক পোশাক ও টুপি, বাইরে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইউক্রেনের অবরুদ্ধ শহর খারকিভের কাছে রাশিয়ার দ্বিতীয় জ্যেষ্ঠ কমান্ডার মেজর জেনারেল ভিটালি গেরাসিমভকে হত্যা করেছে বলে দাবি করেছে ইউক্রেনের সামরিক গোয়েন্দারা।

আল জাজিরা’র প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান গোয়েন্দা অধিদপ্তর এক বিবৃতিতে জানায়, নিহত ভিটালি রাশিয়ার ৪১তম সেনাবাহিনীর প্রথম ডেপুটি কমান্ডার ছিলেন। যিনি ইউক্রেন বাহিনীর হাতে স্থানীয় সময় সোমবার নিহত হয়েছেন।

আরেকজন রাশিয়ান জেনারেল, ৪১ তম সেনাবাহিনীর একজন ডেপুটি কমান্ডার আন্দ্রেই সুখোভেটস্কি যিনি ফেব্রুয়ারির শেষের দিকে নিহত হয় বলে দাবি করে ইউক্রেন।

ইউক্রেনের মতে তাদের সামরিক বাহিনী ১১ হাজারেরও বেশি রুশ সেনাকে হত্যা করেছে। রাশিয়া জানিয়েছে, তাদের প্রায় ৫০০ সৈন্য হারিয়েছে। তবে কোনো পক্ষই ইউক্রেনের কতো সংখ্যক হতাহত হয়েছে, সে বিষয়ে কিছু জানায়নি।

বিষয়:রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…