চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাম চরণের ৩৬: সিনেমার ক্যারিয়ার এক যুগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৯ অপরাহ্ণ ২৭, মার্চ ২০২১
বিনোদন
A A
রাম চরণের ছবি, তিনি সাদা টি-শার্ট ও জ্যাকেট পরেছেন, প্রকৃতির মাঝে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

৩৬ বছর পূর্ণ করে ৩৭ এ পা রাখলেন দক্ষিণ ভারতের সুপারস্টার রামচরণ। ১৯৮৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেন তিনি। তার বাবা তেলেগু সিনেমার সুপারস্টার চিরঞ্জীব।

২০০৭ সালে পুরী জগন্নাথ পরিচালিত তেলেগু সিনেমা ‘চিরুথা’র মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল তার। তবে দীর্ঘ ১২ বছরের ফিল্ম ক্যারিয়ারে রামচরণ অভিনয় করেছেন মাত্র ১২টি সিনেমাতে। কিন্তু তারপরেও এই অভিনেতা তার ফিল্ম ক্যারিয়ারে যথেষ্ট জনপ্রিয়।

চলুন অভিনেতার জন্মদিনের এই বিশেষ দিনে এক নজরে দেখে নেওয়া যাক তার অভিনীত জনপ্রিয় ৫টি সিনেমার কথা:

রাঙ্গাস্থালাম
২০১৮ সালে মুক্তি প্রাপ্ত রামচরণ অভিনীত ‘রাঙ্গাস্থালাম’ ছবিটির পরিচালনা করেছিলেন সুকুমার। জনপ্রিয় এই সিনেমাটিতে রামচরণকে দেখা গিয়েছিল চিট্টিবাবুর চরিত্রে। সিনেমাটি দর্শক মহলে যেমন প্রশংসিত হয়েছিল ঠিক তেমনি সেসময় বক্স অফিসও হিট হয়েছিল।

ধ্রুভ
‘ধ্রুভ’ সিনেমাতে রামচরণকে দেখা গিয়েছিল একজন পুলিশ অফিসারের চরিত্রে। যিনি সর্বদা অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে রুখে দাড়াতে সোচ্চার থাকেন। ২০১৬ সালে মুক্তি প্রাপ্ত এই সিনেমাটিও বক্স অফিস হিট হয়েছিল।

বাংলাদেশি অভিনেতা রাম চরণ, সিনেমার ক্যারিয়ার এক যুগের স্মৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ মাগাধীরা
২০০৯ সালে মুক্তি প্রাপ্ত ‘মাগাধীরা’ সিনেমাটি ছিল রামচরণ অভিনীত দ্বিতীয় সিনেমা। পুনর্জন্ম ও পিরিয়ড ড্রামা নিয়ে নির্মিত এই সিনেমাটির গল্পকার ছিলেন এস এস রাজামৌলি। এই সিনেমাটিও দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে সেসময়। বক্স অফিসেও বড় হিট এনে দিয়েছিলো মাগাধীরা।

নায়ক এবং ইভাদু
ভিভি বিনায়ক পরিচালিত ‘নায়ক’ ছবিটিতে রামচরণকে দেখা দেখা যায় দ্বৈত চরিত্রে। অপরদিকে বামশি পেডিপল্লি পরিচালিত ‘ইভাদু’ সিনেমাটিতে রামচরণকে প্রথমবারের মত দেখা গিয়েছিল দক্ষিণের আরেক সুপারস্টার আল্লু অর্জুনের সাথে। এই দুই সিনেমাই বক্স অফিস হিট হয়েছিল।

রাম চরণ ও তার সহঅভিনেতা একসাথে দাঁড়িয়ে, সিনেমার জন্য শুভেচ্ছা জানানো. Channel i News - চ্যানেল আই নিউজ অরেঞ্জ
‘অরেঞ্জ’ ছবিটির নির্মাতাদের জন্য তেমন ফলপ্রসূ উদ্যোগ না হলেও এটি রামচরণকে এমন একটি ভূমিকায় উপস্থাপন করা হয়, যে রূপে তাকে কখনও দেখা যায়নি। ছবির চরিত্রটির জন্য অভিনেতা ব্যাপক প্রশংসিত হন। -ইন্ডিয়ান এক্সপ্রেস

ট্যাগ: ৩৬তম জন্মদিনক্যারিয়ারজন্মদিনদক্ষিনী তারকা রামচরণরাম চরণরামচরণসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সৌদি আরবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

পরবর্তী

টাঙ্গাইলে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ধস্তাধস্তি

পরবর্তী
পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ধস্তাধস্তি টাঙ্গাইলের বাজারে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ধস্তাধস্তি

বাংলাদেশ ক্রিকেটার মুশফিক কিপিং পজিশনে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মুশফিকের কিপিং নিয়ে যা বললেন সুজন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT