বাংলাদেশ

রামপাল প্রকল্প বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলনের শপথ

রামপাল প্রকল্প বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলনের শপথ

রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ নিয়েছেন সারাদেশ থেকে আসা আন্দোলনকারীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ থেকে ২৬ জানুয়ারি ঢাকায় অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় সমন্বয় কমিটি।

দুপুরের আগে থেকেই দেখা যায় কেন্দ্রীয় শহীদ মিনারমুখী মিছিল। ব্যানার ফেস্টুন আর লাল পতাকায় ছেয়ে যায় শহীদ মিনার চত্বর। সেখান থেকে সুন্দরবন রক্ষার দাবিতে শ্লোগান।

দেশের বেশিরভাগ বামপন্থী রাজনৈতিক দল ও সংগঠনের এ সমাবেশে শুরুতেই সমাজতন্ত্রী নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

সমাবেশে বক্তারা দাবি করেন, প্রযুক্তি নিয়ে মিথ্যাচার করে গায়ের জোরে সরকার রামপাল প্রকল্প চালিয়ে নেয়ার চেষ্টা করছে।

সুন্দরবন রক্ষার আওয়াজ তুলে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনের আহবান জানান আন্দোলনকারীরা।

২৬ ডিসেম্বর দেশব্যাপী দাবি দিবস, ৭ জানুয়ারি বিশ্বব্যাপী প্রতিবাদ দিবস, ১৪ জানুয়ারি বিকল্প মহাপরিকল্পনা উপস্থাপন ও সারাদেশে সমাবেশ এবং ২৬ জানুয়রি ঢাকায় অর্ধদিবস হরতালের কর্মসূচিতে সমর্থন জানান আন্দোলনকারীরা।

পরে শহীদ মিনার চত্বর থেকে শাহবাগ, মৎস্য ভবন হয়ে বিক্ষোভ মিছিল শেষ হয় সুপ্রিম কোর্টের সামনে।

বিষয়:রামপাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…