রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেছেন সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সেখানে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান রামকৃষ্ণ মিশন হেড কোয়ার্টারের (কলকাতা) প্রশাসনিক প্রধান স্বামী সুহিতানন্দ, মিশনের ঢাকার অধ্যক্ষ স্বামী ধ্রুভেশানন্দ, স্বামী সুহিতানন্দের ব্যক্তিগত সচিব স্বামী শুভকানন্দ ও স্বামী প্রিয়াতনন্দ।
এর আগে সকালে তিনি ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন। সেসময় তাকে অভ্যর্থনা জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।






