‘ইসলামী স্টেইট অব বাংলাদেশ (আইএস)’ নামের এক সংগঠনের প্যাডে ‘গোপন এজেন্ট’ পরিচয়ে রামকৃষ্ণ মিশনের প্রধান ধর্মগুরুকে হত্যার হুমকি দেয়া হয়েছে। ডাকযোগে পাঠানো হয়েছিল ওই চিঠি।
রাজধানীর গোপীবাগে রামকৃষ্ণ মিশনের প্রধান ধর্মগুরুকে উদ্দেশ্য করে পাঠানো চিঠিতে তাকে ‘সময় থাকতে’ দেশ ছেড়ে ভারতে চলে যেতে বলা হয়েছে। তা না হলে ২০ থেকে ৩০ জুনের মধ্যে তাকে হত্যা করা হবে এমন কথা লেখা আছে চিঠিতে।
চিঠিতে স্বাক্ষরকারী ব্যক্তির নাম এ.বি সিদ্দিক এবং সে নিজেকে ‘সেনাবাহিনীর লোক’ বলে দাবি করেছে। 
‘ইসলামী স্টেইট অব বাংলাদেশ (আইএস) (গোপন এজেন্ট)’ লেখা একটি প্যাডে চিঠিটি লেখা হয়েছে। ঠিকানা লেখা রয়েছে গাজীপুরের চান্দনা চৌরাস্তা ঈদগাহ মার্কেট। তবে চিঠিতে নিজের কোনো ঠিকানা নেই বলে দাবি করেছে সিদ্দিক। কখনো গাজীপুর,কখনো কিশোরগঞ্জ আবার কখনো ধানমণ্ডিতে তার অবস্থান করার কথা লিখেছে সে।







