একাদশ শতকের এক প্রাচীন শিব মন্দির প্রাঙ্গণে শুটিং করে ঝামেলায় পড়েছেন বলিউড অভিনেত্রী রাভিনা টেন্ডন। শ্রী লিঙ্গরাজ নামক সেই মন্দির কর্তৃপক্ষ রাভিনা টেন্ডনের বিরুদ্ধে এফআইআর দাখিল করেছে।
রাভিনার অপরাধ, তিনি মন্দিরের ‘নো ক্যামেরা জোন’ এ শুটিং করেছেন মোবাইলের সাহায্যে। রবিবার রাভিনা মন্দিরে যান। সেখানে সৌন্দর্য বিষয়ক পরামর্শ দিচ্ছেন রাভিনা, এমন দৃশ্যের চিত্রায়ন হয় এক বিজ্ঞাপনের জন্য।
আর এটি মন্দিরের নিয়মের বহির্ভূত কাজ। যার ফলে মন্দির কর্তৃপক্ষ লিঙ্গরাজ পুলিশ স্টেশনে রাভিনার বিরুদ্ধে এফআইআর দাখিল করেন। কারণ মন্দিরের লোকজন ছাড়া ওই স্থানে কারও মোবাইল ব্যবহারই নিষিদ্ধ। এই ক্ষেত্রে রাভিনা মন্দিরের নিরাপত্তা লঙ্ঘন জনিত অপরাধ করেছেন। ভারতের নৃ-তত্ত্ব বিভাগ এ বিষয়ে তদন্ত করছে।








