চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবি গ্রন্থাগারে নিজস্ব বই নিয়ে প্রবেশের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

সুব্রত গাইন সুব্রত গাইন
৩:৩১ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০১৯
রাজশাহী
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সম্মুখে নিজস্ব বই নিয়ে প্রবেশের অনুমতির দাবিতে গ্রন্থাগারের ফটক বন্ধ করে অবস্থান নিয়েছে। রোববার সকাল নয়টার দিকে তারা গ্রন্থাগারের ফটক বন্ধ করে দিয়ে অবস্থান নেন।

এতে গ্রন্থাগারের নিচতলার দুইটি ‘রিডিং রুমে’র শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আন্দোলনরত শিক্ষার্থীদের কয়েকজন ‘গ্রন্থাগারে নিজস্ব বই নিয়ে পড়তে চাই’ লেখা প্ল্যাকার্ড ফটকে টাঙিয়ে দেন। এসময় অবস্থানরত শিক্ষার্থীরা বই নিয়ে পড়তে বসে যান। ফটক বন্ধ থাকায় সাধারণ শিক্ষার্থীরাও ভিতরে প্রবেশ করতে পারছে না।

অবস্থানরত শিক্ষার্থীরা বলেন, ‘দীর্ঘদিন ধরে গ্রন্থাগারে নিজস্ব বই নিয়ে ঢোকার অনুমতি, অধ্যয়েনের সময় বৃদ্ধিসহ বিভিন্ন দাবি জানিয়ে আসছি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থাই নিচ্ছে না। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখানে থাকব।’

জানতে চাইলে কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রশাসক অধ্যাপক সুভাষ চন্দ্র শীল বলেন, ‘আমি অবস্থানরতদের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। কিন্তু তারা উপাচার্য ছাড়া আর কারও কথা শুনতে রাজি না। পরে উপাচার্যের সঙ্গে কথা বলি। তিনি বলেছেন, আপাতত নিজস্ব বই নিয়ে প্রবেশের অনুমতি দেওয়া সম্ভব নয়। আলোচনা সাপেক্ষে অন্যান্য দাবিগুলোর কথা ভাবা যেতে পারে।’

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজশাহী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

কিশোরগঞ্জে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

জুলাই ২৫, ২০২৬

স্বাস্থ্যমন্ত্রী হঠাৎ হাজির হাসপাতালে

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ফ্রান্স-স্পেনে সরানো হচ্ছে ২ লাখের বেশি মানুষ, দাবানল ‘নিয়ন্ত্রণের বাইরে’

জুলাই ২৫, ২০২৬

পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

জুলাই ২৫, ২০২৬

শেরপুরে পিকআপের চাপায় মোটরসাইকেল চালক নিহত

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT