চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবি অধ্যাপক রেজাউল করিম হত্যার রায় ৮ মে, সুষ্ঠু বিচারের দাবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৪ অপরাহ্ণ ০৬, মে ২০১৮
শিক্ষা
A A
রাবি অধ্যাপক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক রেজাউল করিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

রোববার সকাল সাড়ে ১০টায় বিভাগের সামনে মকুল মঞ্চে এক সংক্ষিপ্ত সমাবেশে তারা এ দাবি জানান। আগামী ৮ মে এ হত্যা মামলার রায় ঘোষণা করা হবে।

সমাবেশে ইংরেজী বিভাগের চেয়ারম্যান প্রফেসর এ এফ এম মাসউদ আখতার বলেন, সমাজে এক ধরণের উগ্রপন্থি যুব সমাজ তৈরি হয়েছে। যারা এ ধরণের বর্বর কাজে জড়িয়ে পড়েছে। তবে আমাদের শিক্ষার্থীদের এসকল কর্মকাণ্ডে থেকে বিরত থাকে তার সকল প্রচেষ্টা আমরা চালাবো। এতে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো যাতে সহজেই এটা নির্মূল করা যায়। এসময় তিনি এ হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের সুষ্ঠু বিচারের দাবি করেন।

বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, আমরা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হোক তা চাই। তবে আমরা সুষ্ঠু বিচার না পেলে আমরা আবার আন্দোলনে যাবো। কিন্তু এ আন্দোলন সরকারের বিরুদ্ধে নয় ন্যায্য বিচার পাওয়ার জন্য।

এর আগে শহীদুল্লাহ কলা ভবনের সামনে থেকে সকাল ১০টায় এক মৌন মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুকুল মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশ করে। এসময় বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ৮ মে অধ্যাপক রেজাউল করিম হত্যা মামলার রায় ঘোষণা হবে। গত ১১ এপ্রিল রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক শিরীন কবিতা আখতার মামলার রায় ঘোষণার দিন ধার্য করেন।

Reneta

২০১৬ সালের ২৩ এপ্রিল সকালে রাজশাহীর শালবাগান এলাকায় নিজের বাড়ি থেকে মাত্র ৫০ গজ দূরে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয় রাবির ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাবি অধ্যাপক
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা 

জুলাই ১০, ২০২৬

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT