চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবির ৬৬ বছরে পদার্পণ

সুব্রত গাইন সুব্রত গাইন
১২:২৫ অপরাহ্ণ ০৬, জুলাই ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, স্মারক বৃক্ষরোপনসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ৬৬ বছরে পর্দাপণ করলো। গৌরবের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ক্যাম্পাস সেজেছে নানা রঙে।

শনিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান।

পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন ভবন ও সড়ক প্রদক্ষিণ করে সিনেট ভবনের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

Banglabid

সমাবেশে রাবি উপাচার্য এম আব্দুস সোবহান বলেন: মানুষ হোক বা কোনো প্রতিষ্ঠানের হোক প্রতিটা জন্মদিন আনন্দের। রাজশাহী বিশ্ববিদ্যালয় তার গৌরবের ৬৬ বছরে পদার্পণ করেছে। আমরা আজ আনন্দিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম একটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে। গতবছরের সকল ব্যর্থতা-সফলতার মধ্য দিয়ে আবার নতুন করে আগামী দিনের পথ চলতে হবে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান আল আরিফ, রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রভাষ কুমার কর্মকার, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রাধ্যক্ষ, বিভাগীয় সভাপতিরা উপস্থিত ছিলেন।

১৯৫৩ সালের ৩১ মার্চ প্রাদেশিক আইনসভায় ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন ১৯৫৩’ পাশ হয়। পরবর্তীকালে সে বছরের ৬ জুলাই ১৫৩ জন শিক্ষার্থীকে নিয়ে দেশের অন্যতম এই বিদ্যাপীঠ প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ৩৫ হাজারের অধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজশাহী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নেইমারের আশা ছাড়ছে বার্সা

পরবর্তী

ক্যালিফোর্নিয়ায় ২০ বছরে সবচেয়ে বড় ভূমিকম্প

পরবর্তী
যুক্তরাষ্ট্র-ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্প

ক্যালিফোর্নিয়ায় ২০ বছরে সবচেয়ে বড় ভূমিকম্প

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

চীন সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সোমবার

সর্বশেষ

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT