চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

সুব্রত গাইনসুব্রত গাইন
৬:৪৩ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০১৮
শিক্ষা
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ অন্যান্য সংগঠন।

এদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন, আবাসিক হল ও অন্যান্য ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকাল সোয়া ৭টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শহীদ স্মৃতি সংগ্রহশালার পক্ষ থেকে প্রভাত ফেরী নিয়ে শহীদ মিনার ও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী, কোষাধ্যক্ষ এ কে এম মোস্তাফিজুর রহমান আল আরিফ, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে বুদ্ধিজীবীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপরই শহীদ স্মৃতি সংগ্রহশালা, বিভিন্ন হল প্রশাসন, বিভাগ, সামাজিক-সাংস্কৃতিক-স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক-পেশাজীবী সমিতি, সাংবাদিক সমিতি বুদ্ধিজীবী স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালন করে। শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বাদ জুম্মা দোয়া করা হয়।

দিবসটি উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে শহীদ মিনার ছাড়াও বিশ্ববিদ্যালয় গণকবর, স্মৃতিস্তম্ভ, লাইব্রেরি চত্বরে স্থাপিত তিনজন শহীদ শিক্ষক অধ্যাপক হবিবুর রহমান, অধ্যাপক মীর আব্দুল কাইয়ূম ও অধ্যাপক সুখরঞ্জন সমাদ্দারের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এছাড়াও সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুলের সামনের পুকুর পাড়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রামাণ্য নাট্য ‘আলোছায়া১৪’ প্রদর্শিত হবে। 

Reneta

এছাড়াও সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা দর্শকদের জন্য খোলা রাখা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজশাহী বিশ্ববিদ্যালয়শহীদ বুদ্ধিজীবী দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

জন্মদিনে মেসিকে ‘চমকে’ দিলেন সতীর্থরা

জুন ২৫, ২০২৬

ঈশ্বরের কাছে নতুন করে কিছু চাওয়ার ভাষা নেই: জন্মদিনে মেসি

জুন ২৫, ২০২৬

নকআউটে যেতে কোন গ্রুপের সমীকরণ কোথায় দাঁড়াল, কার পথ কতটা কঠিন

জুন ২৫, ২০২৬

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘শিল্পখাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’ বিষয়ক প্যানেল আলোচনা

জুন ২৪, ২০২৬

ধানমন্ডি ৩২-এ সাংবাদিকদের ওপর হামলায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT