চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবিতে বাংলাদেশ-ভারত নাট্যোৎসব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ণ ২৯, মার্চ ২০১৮
শিক্ষা
A A

বাঙালির সংস্কৃতির অমলিন সেতুবন্ধনকে অধিক মজবুত করার প্রত্যয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সপ্তাহব্যাপী বাংলাদেশ-ভারত মৈত্রী নাট্যোৎসব-২০১৮ আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ।

সাত দিনব্যাপী এ নাট্যোৎসব আগামী রোববার থেকে শুরু হয়ে চলবে শনিবার পর্যন্ত। বৃহস্পতিবার দুপুর ১২টায় বিভাগে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. আতাউর রহমান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আতাউর রহমান বলেন: রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ অবস্থিত ভারতীয় হাইকমিশনের সহযোগিতায় নাট্যকলা বিভাগ এ নাট্যোৎসবের আয়োজন করেছে। এতে বাংলাদেশ ও ভারতের খ্যাতনামা ১৩টি নাট্যদলের অংশগ্রহণে দুইটি ভেন্যুতে ১৩টি নাটক মঞ্চায়িত হবে। ভেন্যু দুটি হলো শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি) এবং কাজী নজরুল ইসলাম মিলনায়তন। প্রতিদিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ নাট্য প্রদর্শনী চলবে বলেও তিনি জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নাট্যকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. মো. আতাউর রহমানের সভাপতিত্বে নাট্যোৎসবের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা, বিশেষ অতিথি থাকবেন উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. সোমনাথ সিনহা, রাবির অনুশীলন নাট্যদলের পরিচালক অধ্যাপক মলয় ভৌমিক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সহযোগী অধ্যাপক ড. হাবিব জাকারিয়া, সহকারী অধ্যাপক কাজী শুসমিন আফসানা, ড. কৌশিক সরকার, ড. মো. আমিরুজ্জামান, সুমনা সরকার, প্রভাষক মো. আব্দুস সোবহান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নাট্যকলা বিভাগরাজশাহী বিশ্ববিদ্যালয়রাবি
শেয়ারTweetPin1

সর্বশেষ

মঞ্চসারথি আতাউর রহমান আর নেই

মে ১২, ২০২৬

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ

মে ১১, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের

মে ১১, ২০২৬

প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডের ক্লাবকে হারাল বাংলাদেশ

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT