চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবিতে দু’দিনব্যাপী চিহ্নমেলা শুরু সোমবার

সুব্রত গাইনসুব্রত গাইন
৮:২০ অপরাহ্ণ ০৯, মার্চ ২০১৯
শিক্ষা
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী চিহ্নমেলা শুরু হবে আগামী সোমবার। রাবির ছোট কাগজ ‘চিহ্ন’ ‘চিহ্নমেলা চিরায়তবাঙলা’ শীর্ষক সম্মিলনেরও আয়োজন করেছে।

শনিবার দুপুরে ডিনস কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চিহ্নের সম্পাদক ও বাংলা বিভাগের অধ্যাপক শহীদ ইকবাল এসব তথ্য জানান।

তিনি জানান, শহীদুল্লাহ কলা ভবনের সামনের চত্বরে মেলার আয়োজন করা হয়েছে। বাংলাদেশের ৯৫টি ও ভারতের ৩০টি ছোট পত্রিকা চিহ্নমেলায় অংশগ্রহণ করছে।

সোমবার সকাল ১০টায় শহীদুল্লাহ কলা ভবন চত্বরে মেলার উদ্বোধন শেষে শোভাযাত্রা বের হবে। এরপর দুইটি চিহ্নমঞ্চে দিনব্যাপী নানা বিষয়ে আলোচনা সভা, বক্তৃতা অনুষ্ঠিত হবে।

বিকেল সাড়ে ৫ টায় ‘বিবর্তনের আলোয় সংগ্রহের ইতিহাস’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় সাড়ে ৬ টায় বিশিষ্ট কবিদের কবিতা পাঠ করা হবে। সন্ধ্যা ৭ টায় অংশগ্রহণকারী ছোট কাগজের সম্পাদকদের চিহ্নক্রেস্ট প্রদান ও ৮ টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম দিনের আয়োজন শেষ হবে।

মঙ্গলবার সকালে কবিতা পাঠের মাধ্যমে চিহ্নমেলার শেষ দিনের আয়োজন শুরু হবে। দিনব্যাপী আলোচনা সভা, কবিতা পাঠ, বিশেষ প্রদর্শনী শেষে সন্ধ্যা ৬ টায় চিহ্নপুরস্কার ও ছোট কাগজ সম্মাননা দেওয়া হবে।

Reneta

মেলায় সৃজনশীল ও মননশীল শাখায় প্রান্তিক দুইজন সাহিত্যিকসহ আটটি ছোট কাগজকে সম্মাননা দেওয়া হবে। সন্ধ্যা ৭ টায় কলকাতার গানের দল ‘মনভাষা’র পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে চিহ্নমেলা শেষ হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এসএম সাইদুল আম্বিয়া, খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবুল ফজল উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছোট কাগজরাবি
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

জুলাই ৬, ২০২৬

প্রবীণ কৃষক নেতা ও বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিম মারা গেছেন

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT