ক্রিকেট

রান তাড়ায় দিশেহারা বাংলাদেশ

বাংলাদেশের ক্রিকেটাররা টি-টুয়েন্টি ম্যাচে ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ক্রিকেটাররা টি-টুয়েন্টি ম্যাচে ব্যাটিং ও ফিল্ডিং অনুশীলন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

একদিকে রানের চাকা ঘুরছে না, আরেকদিকে উইকেট পড়ছে টপাটপ। নিউজিল্যান্ডের দেয়া ১৬২ রানের লক্ষ্যের পেছনে ছুটতে নেমে দিশেহারা হয়ে পড়েছে বাংলাদেশ।

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ পঞ্চম টি-টুয়েন্টিতে নেমেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। শুরুতে ব্যাট করে সফরকারীরা নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৬১ রান তুলেছে।

জবাব দিতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভারে ৪ উইকেট হারিয়ে কেবল ৫৬ রান জমাতে পেরেছে স্বাগতিকরা।

মাহমুদউল্লাহ রিয়াদ ৫ ও আফিফ হোসেন ৮ রানে ব্যাট করছেন।

উইকেট ছুঁড়ে যাওয়া-আসার শুরুটা করে দেন লিটন দাস, ১২ বলে ১১ রান তার। একাদশে ফেরা সৌম্য সরকার করতে পেরেছেন সবে ৪, ৯ বলে।

আরেক ওপেনার নাঈম সম্ভাবনা জাগিয়েছিলেন, ৩ চারে ২১ বলে ২৩ রানের বেশি এগোতে পারেননি তিনিও।

অভিজ্ঞ মুশফিকুর রহিম ৮ রানে ৩ করে টপঅর্ডারের ব্যাটিং ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করলে বিপদ বাড়তে থাকে বাংলাদেশের।

বিষয়:মাহমুদউল্লাহ রিয়াদ ল্যাথাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…