চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রানী এলিজাবেথ ও বরিস জনসনকে শেখ হাসিনার চিঠি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৬ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের স্বীকৃতি পেয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের মৃত্যুতে শোক জানিয়ে তার স্ত্রী রানী দ্বিতীয় এলিজাবেথ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে পৃথক চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের সই করা এক বার্তায় এ তথ্য জানানো হয়।

প্রিন্স ফিলিপের মৃত্যুতে গভীর শোক জানিয়ে রানী দ্বিতীয় এলিজাবেথের কাছে লেখা চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জনগণের কাছে ডিউক অব এডিনবরার দায়িত্ব ও সম্মানের উদাহরণ এবং আপনার মহিমা কমনওয়েলথভুক্ত দেশগুলোর জনগণের পক্ষে শক্তি ও সহায়তার একটি স্তম্ভ হয়ে থাকবে। প্রিন্স ফিলিপের সঙ্গে আপনার ঐতিহাসিক সফরকে আমরা স্মরণ করছি। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে বাংলাদেশ এবং ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায় একটি সত্য বন্ধু এবং মিত্রকে হারিয়েছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রিন্স ফিলিপের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত রাজ-পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রধানমন্ত্রী বরিস জনসনকে লেখা চিঠিতে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের জনগণ ও সরকার এবং আমার পক্ষ থেকে ডিউক অব এডিনবরা এবং রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের মৃত্যুতে গভীর সমবেদনা জ্ঞাপন করছি। বাংলাদেশে তার ব্যক্তিগত সফর এবং বাংলাদেশের সঙ্গে তার যোগাযোগ ও সহযোগিতার স্মৃতি এবং তার আচরণ আমাদের অনেক মানুষের হৃদয়কে স্পর্শ করে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে তার মূল্যবান অবদানের কথাও স্মরণ করছি। কারণ আমরা দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপনের অপেক্ষায় রয়েছি।’

শেখ হাসিনা বলেন, ‘শোকাবহ এই মুহূর্তে, প্রিন্স ফিলিপের বিদেহী আত্মার মুক্তির জন্য দোয়া করতে ব্রিটেনের বন্ধুত্বপূর্ণ জনগণ এবং সরকারের সঙ্গে সম্পৃক্ত হয়েছি। তার মহিমান্বিতা রানী ও রাজ পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার জন্য দৃঢ়তা ও শক্তি কামনা করি।’

শুক্রবার সকালে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী ও ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৯ বছর।

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাবরিস জনসনরানী এলিজাবেথ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিরাট বহর নিয়ে গানের দৃশ্য নয়!

পরবর্তী

এক যুগের সাধনার ফসল ‘বোকা পাখি’: বর্ণ চক্রবর্তী

পরবর্তী
বর্ণ চক্রবর্তী এর ছবি, যেখানে তিনি গ্লাস পরা এবং হালকা হুডি পরেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

এক যুগের সাধনার ফসল ‘বোকা পাখি’: বর্ণ চক্রবর্তী

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈঠকে একজন বক্তা বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভ্যাকসিন বৈষম্যের তীব্র সমালোচনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT