বিনোদন

রানীর জীবনের আলো তারানা হালিম

রানীর জীবনের আলো তারানা হালিম

তার নতুন পরিচয় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। কিন্তু তারানা হালিমের সবচেয়ে বড় পরিচয় তিনি একজন স্বনামধন্য অভিনয় শিল্পী। তাই তার অভিনয় শিল্পীদের জন্য আলাদা একটা ভালোবাসার জায়গা রয়েছে।

এক সময়ের সাড়া জাগানো অভিনেত্রী রানী সরকারের একাকী জীবনে তাই আলো হয়ে ঈদ উদযাপন করতে তার বাসায় হাজির হয়েছিলেন তিনিসহ তমালিকা কর্মকার ও আরমান পারভেজ মুরাদ।

তবে সেটা শুধু  রানীকে ঈদের শুভেচ্ছা জানাতে নয়; এই অভিনেত্রীর জীবনের ওপর একটি সাক্ষাৎকারও নিয়েছেন তারানা হালিম।

রানী সরকারের এই সাক্ষাতকারটি ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ১০ মিনিটে চ্যানেল আইতে জনপ্রিয় অনুষ্ঠান ‘জীবন থেকে নেওয়া’ অনুষ্ঠানে দেখানো হয়।

ওই অনুষ্ঠানটির উপস্থাপনাও করেন তারানা হালিম।

রানী সরকার দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন। এখন তাই সাড়া জাগানো এই অভিনেত্রীর সময়কাটে নিভৃতে।

বিষয়:অনুষ্ঠান অভিনেত্রী তারানা হালিম রানী সরকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…