রানা প্লাজা ট্র্যাজেডির নয় বছর আজ

রানা প্লাজা ভবনের ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীরা কাজ করছে, নিহত ও আহতদের উদ্ধারে তৎপরতা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
সাভার প্রতিনিধি:
সাভারে রানা প্লাজা ধসে পড়ার নয় বছর আজ। এই দিনে সাভার বাজার বাসষ্ট্যান্ডে অবস্থিত রানা প্লাজা ধসে পড়ে ১ হাজার ১৩৬ শ্রমিক নিহত ও আহত হয় কয়েক’শ।
রোববার সকালে নয় বছর উপলক্ষে ধসে পড়া রানা প্লাজার সামনে অস্থায়ী শহীদ বেদীতে বিভিন্ন শ্রমিক সংগঠন নিহতের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সেসময় নিহত শ্রমিকদের পরিবারের সদস্য ও আহতরাও যোগ দেন।
শ্রদ্ধা নিবেদন শেষে এসময় শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা রানা প্লাজার মালিক সোহেল রানা ও গার্মেন্টস এর মালিকদের ফাঁসির দাবি ও ক্ষতিপূরণের জন্য সরকারের কাছে দাবি জানান। পরে বিভিন্ন সংগঠন রানা প্লাজার সামনে বিভিন্ন দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






