চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রানার্সআপ হয়ে এশিয়ান শ্রেষ্ঠত্বের মূলমঞ্চে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৮ অপরাহ্ণ ০৩, মার্চ ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

দুই দলেরই মূলপর্ব নিশ্চিত হয়ে গেছে আগেই। বাংলাদেশ-চীন ম্যাচটা ছিল কেবল আনুষ্ঠানিকতার। তাতে প্রথমবারের মতো কঠিন পরীক্ষা দিতে হল লাল-সবুজ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দলকে। শক্তিশালী চীনের মেয়েদের বিপক্ষে যার ফলটা গেল না মারিয়া মান্ডা-আঁখি খাতুনদের পক্ষে।

এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে গ্রুপ ‘বি’ থেকে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। গ্রুপপর্বের শেষ ম্যাচে চীনের কাছে ৩-০ গোলে হেরে গেছে গোলাম রব্বানী ছোটনের দল। এর আগে ফিলিপিন্স ও স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে জয় তুলে নিয়ে থাইল্যান্ডে মূলপর্বে যাওয়া নিশ্চিত করেছে দুদলই।

ফিলিপিন্স ও মিয়ানমারের বিপক্ষে কোনো প্রকার পরীক্ষাই দিতে হয়নি বাংলাদেশ গোলরক্ষক রুপনা চাকমাকে। চীনের বিপক্ষে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়ে একপ্রকার ফেলই করলেন এ গোলরক্ষক। যে তিনটা গোল করল চীন, প্রতিটাতেই শিশুতোষ ভুল করেছেন রুপনা।

ম্যাচের ২৯ মিনিটে বল ক্লিয়ার করার জন্য গোলপোস্ট ফাঁকা রেখে বের হয়ে এসেছিলেন রুপনা। কিন্তু তাকে বোকা বানিয়ে প্রথম গোল আদায় করে নেয় চীন।

দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে আরও বড় ভুল করেন রুপনা। প্রতিপক্ষের নিরীহদর্শন এক শট ধরতে চেষ্টা না করে পাল্টা শট নিতে চেয়েছিলেন। তাতে ব্যর্থ হওয়ায় গোলপোস্টের ভেতর এক চীনা খেলোয়াড় হাল্কা শটে দ্বিতীয়বারের মতো এগিয়ে দেন দলকে। ৫৩ মিনিটে প্রায় একইরকম এক ভুলে চীনকে বড় জয় উপহার দিয়েছেন রুপনা।

যদিও এই হারে খুব একটা ক্ষতি হয়নি বাংলাদেশের। কিন্তু মূলপর্বে সাউথ কোরিয়া, জাপান ও থাইল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এমন ভুল চললে প্রথমবারের মত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলার স্বপ্ন ফিকে হয়ে যাবে বাংলাদেশের। মূল পর্বের সেরা তিন দল সরাসরি টিকেট পাবে বিশ্বকাপের। চতুর্থ দলটিকে খেলতে হবে প্লে-অফ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT