চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সবাই লাইক বাড়াতে আসে, কেউ খাবার আনে না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৪ অপরাহ্ণ ১০, মে ২০২২
বিনোদন
A A

রানাঘাট স্টেশনের ভবঘুরে থেকে ভাইরাল হয়েছিলেন রানু মণ্ডল। সেই থেকেই রাতারাতি সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে উঠেন এই গায়িকা। এরপর উড়ে যান মুম্বাই, সুযোগ পান বলিউডের সিনেমায় গাওয়ার! তবে সেই ক্যারিয়ার ছিলো অল্প সময়ের জন্য!

ভাগ্যের পরিহাসে আগের অবস্থায় ফিরে গেছেন রানু। বর্তমানে অবস্থা এতোটাই নাজুক, দু’বেলা নাকি তার খাবারও জোটে না! এমনটাই বলছে হিন্দুস্তান টাইমস বাংলার এক প্রতিবেদন।

নিজের মুখেই নাকি নিজের কষ্টের কথা স্বীকার করেছেন রানু মণ্ডল। জানিয়েছেন,‘সবাই নিজের লাইক বাড়াতে আসে, কেউ খাবার আনে না।’

প্রতিদিনই এখনও রানু মণ্ডলকে কোনও না কোনও ইউটিউবারের চ্যানেলে দেখা যায়। তবে সেখানে তাকে দিয়ে গান গাওয়ানো, নাচ করানোর থেকে ‘ভাঁড়ামো’ বেশি হয় বলে মন্তব্য নেটিজেনদের।

এ বিষয়ে রানু জানান, ‘কেউ একটু খাবার আনে না। শুধু লাইক পাওয়ার আশায় ভিডিও করে। খিদেয় পেট তো চোঁ চোঁ করলে গলা দিয়ে আওয়াজ বেরুবে কী করে।’

রানু মনে করেন, স্টেশনে স্টেশনে কাটানো আগের জীবনই ভালো ছিলো। এখন আগের মত স্টেশনের সামনে বাটি হাতেও বসতে পারেন না! বাড়ির বাইরে পা রাখলেও অনুরোধ ভেসে আসে ‘একটা গান শোনান না’। কিন্তু খাবার দেয় না কেউ। লিকার চা-বিস্কুট খেয়ে সকালে পেট ভরান। দুপুরে ৫টাকার সেদ্ধ চাউমিন জোটে কোনও না কোনও দিন। আর রাতে বেশিরভাগ সময়তেই ঘুমোতে যেতে হয় খালি পেটে!

Reneta

পশ্চিমবঙ্গের স্টেশনে স্টেশনে থাকতেন রানু। পথে পথে ঘুরে বেড়ানোই ছিলো তার কাজ। লোকজন তাকে ‘পাগলি’ নামে ডাকতো। এই নারীই হঠাৎ করে ইন্টারনেটে আলোড়ন তৈরি করেন ২০১৯ সালে। ফিরে পান পরিবার। মুম্বাইতে ডাক পান। বলিউডের ছবিতেও গান করেন। এমনকি তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের কথাও সেসময় শোনা যায়।

‘বার্পেতা টাউন দ্য প্লেস অব পিস’ নামের এক ফেসবুক পেজের একটি ভিডিওর মাধ্যমে ছড়িয়ে যায় রানুর কণ্ঠ। ২০১৯ সালে প্রকাশিত সেই ভিডিওটিতে দেখা যায় রানু মণ্ডল লতা মঙ্গেশকরের গান গাইছেন। মিষ্টি এবং সুরেলা কণ্ঠে গাওয়া সেই গান মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। মুগ্ধ শ্রোতারা রানুর প্রশংসা করে শেয়ার করতে থাকে ভিডিওটি। গানের সূত্র ধরেই এই গাগলি রানুকে খুঁজে পায় তার মেয়ে। যাকে বহুদিন আগে হারিয়ে ফেলেছিলেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়কণ্ঠশিল্পীবলিউডরানু মণ্ডললতা মুঙ্গেশকরসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

টানা চার বিশ্বকাপে অনুমান সঠিক ছিল, এবার যাদের চ্যাম্পিয়ন বলছে ইএ স্পোর্টস

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT