চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রানওয়েতে নেমেই প্লেন হয়ে যাবে ট্রেন!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৮ অপরাহ্ণ ১২, জুলাই ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A
প্লেন-ট্রেন

আকাশে উড়তে উড়তে রানওয়েতে এসে অবতরণ করতেই বিশাল উড়োজাহাজ ওপরে চাপানো কোটের মতোই তার ডানা খুলে ট্রেন হয়ে যাবে। তারপর সেটি রেললাইনের ওপর দিয়ে যাত্রীদের পৌঁছে দেবে বিভিন্ন স্টেশনে।

কথাটি শুনলে মনে হয় যেন কোনো বৈজ্ঞানিক কল্পকাহিনী কিংবা অত্যাধুনিক প্রযুক্তিভিত্তিক গোয়েন্দা কাহিনীর অংশ।

কিন্তু একে বাস্তবে রূপ দেয়ার পরিকল্পনা করছে আক্কা টেকনোলজিস। বিশ্বখ্যাত প্রকৌশলীদের সঙ্গে বড় বড় সব নির্মাতা প্রতিষ্ঠানের যোগসূত্র স্থাপন করে কোটি কোটি ডলার কামানো এই ফরাসি উদ্যোক্তা কোম্পানি বোয়িং কো.সহ অন্যান্য উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানকে নিজেদের নতুন পরিকল্পনায় রাজি করানোর চেষ্টা করছে।

Banglabid

নতুন এই ফ্ল্যাগশিপ এয়ারক্রাফট ডিজাইনকে তারা নাম দিয়েছে ‘লিংক অ্যান্ড ফ্লাই’।

আক্কার প্রধান নির্বাহী কর্মকর্তা মরিস রিচি এক সাক্ষাৎকারে বলেন, ইতোমধ্যে গাড়ি বৈদ্যুতিক ও স্ব-চালিত রূপ পেয়েছে। এখন পরবর্তী বড় পরিবর্তন আসবে উড়োজাহাজে।

বোয়িং আক্কার প্রধান গ্রাহকদের একটি। তাই বোয়িংকে নিজেদের লিংক অ্যান্ড ফ্রাই নকশায় রাজি করানোর চেষ্টায় বেশি গুরুত্ব দিচ্ছে এই প্রতিষ্ঠান।

Reneta

আক্কার এই ফিউচারিস্টিক নকশা অনুযায়ী, যাত্রীরা তাদের কাছাকাছি স্টেশন থেকে টিউব আকৃতির ট্রেনে চড়বে। বিমানবন্দরগামী সেই ট্রেনে চড়ার আগে নিরাপত্তার স্বার্থে সব আরোহীর রেটিনা স্ক্যান করা হবে।

বিমানবন্দরে রানওয়েতে পৌঁছানোর পর সেই ট্রেনের ওপর ডানা সংযুক্ত করা হবে। আর সেই ডানা বসানোর পরই ট্রেনটি প্লেন হয়ে সেখান থেকে উড়ে যেতে পারবে।

আক্কা টেকনোলজি তাদের ডিজাইনটি বোঝানোর জন্য একটি ত্রিমাত্রিক ছবির ভিডিও তৈরি করেছে। সেই ভিডিও দেখে কয়েকটি এশীয় কোম্পানি এ ধরনের প্লেন-কাম-ট্রেন তৈরিতে আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন রিচি। তবে সেসব কোম্পানির নাম প্রকাশ করেননি তিনি।

তবে কোনো একটি কোম্পানিকেই যে পুরো ‘লিংক অ্যান্ড ফ্লাই’ যানটি তৈরি করতে হবে, এমনটা বলছে না আক্কা। আপাতত ভিডিওর মাধ্যমে ধারণাটির প্রতি সবার মনোযোগ আকর্ষণই এর মূল উদ্দেশ্য।

সম্ভাব্য নির্মাণ ও বিনিয়োগকারীরা ডিজাইন দেখে আগ্রহ দেখালে একেক কোম্পানি একেক অংশ তৈরি করতে পারবে। এতে তুলনামূলক দ্রুত এ ধরনের উড়োজাহাজ যাত্রী পরিবহনের জন্য মাঠে নামানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

আক্কা প্রকাশিত ভিডিওটি দেখুন এখানে:

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

খুনের ‘মিথ্যা’ মামলায় ভারতের জেলে থাকা বাংলাদেশি বাদল কি ন্যায় বিচার পাবেন?

পরবর্তী

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত

পরবর্তী

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত

সিআইপি কার্ড পেলেন একই পরিবারের ৩ জন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: সিইসি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: হবিগঞ্জের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (জেমি)।

উচ্চ শিক্ষার স্বপ্নপূরণে ৭৪ লাখ টাকা বৃত্তি পেলেন হবিগঞ্জের জান্নাতুল

আগস্ট ১৯, ২০২৬

লন্ডন চলচ্চিত্র উৎসবের মূলপর্বেও প্রথমবার বাংলাদেশের সিনেমা

আগস্ট ১৯, ২০২৬
ইমরান খান ও তার স্ত্রী দুর্নীতির মামলায় জেল খাটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ মাস পর স্ত্রী ও বোনের সঙ্গে দেখা ইমরান খানের

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্যুটকেসে কিশোরীর মরদেহ, শ্বাসরোধে হত্যার প্রমাণ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT