চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাত ৮ টার পর এফডিসিতে ‘প্রবেশ নিষেধ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৫ অপরাহ্ণ ০৮, জুলাই ২০২০
বিনোদন
A A

শুটিং না থাকলেও প্রায় মধ্যরাত পর্যন্ত এফডিসিতে বিভিন্ন মানুষের আনাগোনা দেখা যায়। কেউ আড্ডা মারেন, কেউ অকারণে ঘোরাঘুরি করেন। এছাড়া বিভিন্ন সংগঠনের অফিস খোলা থাকে। তাই রাত ৮ টার পর এফডিসিতে ‘প্রবেশ নিষেধ’ করা হচ্ছে।

এফডিসি কর্তৃপক্ষ ও চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনের নেতাদের নিয়ে বুধবার দুপুরে এক মিটিংয়ে এ সিদ্ধান্ত নেন।
পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার চ্যানেল আই অনলাইনকে খবরটি জানিয়েছেন।

এই চিত্রপরিচালক বলেন, এফডিসি কর্তৃপক্ষ ও সেখানকার সংগঠনের নেতাদের সকলেই সিদ্ধান্তে এসেছেন শুটিং, ডাবিং বা কাজ ছাড়া বিনা কারণে কেউ রাত ৮ টার পর এফডিসিতে ঢুকতে বা অবস্থান করতে পারবেন না।

এমনকি অকারণে কোনো সংগঠনের অফিসও রাত ৮ টার পর খোলা রাখা যাবে না বলে জানান পরিচালক সমিতির সভাপতি। তিনি বলেন, প্রায়ই রাতে এফডিসিতে বাইরের মানুষের আগাগোনো শোনা যায়। বিভিন্ন ক্রাইমের কথা ওঠে। আশা করছি, এসব কিছু এবার বন্ধ হবে।

প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক শাসমুল আলম বলেন , আমাদের আজ বৈঠকে সিদ্ধান্ত হয় কোন সংগঠনের লোক ৮টার পর এফডিসিতে থাকতে পারবে না। তাছাড়া বহিরাগত কেউ ৮টার পর এফডিসিতে আড্ডা দিতে পারবে না। যদি কোন শুটিং হয় তাহলে সেটা আলাদা বিষয়। শুটিং ছাড়া কেউ ৮টার পেরে এফডিসি থাকতে পারবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফডিসিগুলজারপরিচালক সমিতিলিড বিনোদনসংগঠন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে যাবে ইংল্যান্ড’

জুলাই ১৩, ২০২৬

ঘোষণা দিয়ে ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

জুলাই ১৩, ২০২৬

শিক্ষার্থীদের অনুরোধে গাড়ি থামিয়ে প্রধানমন্ত্রীর সেলফি, দিলেন ক্রীড়াসামগ্রীও

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় বন্যাদুর্গতদের পাশে বিজিবি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT