চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাত হলেই রাজধানীর নির্জন সড়কে তারা হয়ে উঠতো ভয়ঙ্কর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৩ অপরাহ্ণ ০৪, মার্চ ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

দিনে ভিন্ন ভিন্ন পেশায় নিয়োজিত থাকলেও সন্ধ্যা নামতেই ১০-১২ জনের একটি চক্র একত্রিত হতো রাজধানীর দিয়াবাড়ি এলাকায়। তাদের সবার বয়স ১৯ থেকে ২৫ এর মধ্যে, রাতের অন্ধকারে দিয়াবাড়ি হয়ে চলাচলরত প্রাইভেট গাড়িগুলোকে লক্ষ্য করে তারা চালাতো ভয়ানক কর্মকাণ্ড।  

পেছন থেকে ইট বা পাথর ছুড়ে চালককে গাড়ি থামাতে বাধ্য করতেন, কখনোবা গাড়ির সামনের গ্লাসে ডিম ছুড়ে মারতেন ফলে চালক কিছুই দেখতে পেতেন না। আবার কখনো সড়ক উন্নয়ন কাজ চলছে বলে গাড়ির গতি কমিয়ে গাড়ি থামালে অস্ত্রসহ ভয়-ভীতি দেখিয়ে কিংবা শারীরিকভাবে নির্যাতন করে যাত্রীদের কাছ থেকে ছিনিয়ে নিতো মোবাইল, টাকা-পয়সা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সামগ্রী হাতিয়ে নিত ওই দলের সদস্যরা।

রোববার রাতে র‌্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-২) সহকারী পুুলিশ সুপার (এএসপি) সালাউদ্দিনের নেতৃত্বে একটি দল দিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ওই চক্রের মূলহোতাসহ ৯ জনকে আটক করেন।

আটককৃতরা হল- আসলাম আলম স্বাধীন (২৫), আশরাফুল ইসলাম সনি ওরফে বিশু (২৬), রবিন (২৫), শামীম ইসলাম (২২), নাজমুল হাসান (২১), নিজাম উদ্দিন অপু (২৫), মিজানুর রহমান (২৩), তাইমুল ইসলাম (১৯) ও মামুন (১৯)।

এ সময় তাদের কাছ থেকে একটি বন্দুক, ২ রাউন্ড কার্তুজ, ২ টি চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সোমবার দুপুরে কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম।

Reneta

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি বলেন: তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজসে দিয়াবাড়ি এলাকায় ডাকাতি চালিয়ে আসছিল। ওই এলাকায় ঘুরতে আসা লোকজনকে সন্ধ্যার পর অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব কেড়ে নিতো। এছাড়া, ওই রোডে চলাচলরত প্রাইভেট কারকে টার্গেট করতো চক্রটি। পূর্ব পরিকল্পনা অনুযায়ী চক্রের সদস্যরা ওৎ পেতে থাকতো এবং কোন প্রাইভেট গাড়ি দেখলেই তার গতিরোধ করে রাস্তার কাজ চলছে বা ভাঙা বলে নির্জন রোডে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতো। সেই সড়কে আগে থেকেই ডাকাত দলের অন্য সদস্যরা প্রস্তুত থাকতো।

গাড়ি থামানোর আরো অভিনব পদ্ধতি সর্ম্পকে লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বলেন, তারা চলন্ত গাড়ি থামানোর জন্য রশি ও রোড ব্লকার ব্যবহার করতো। কোনো কোনো গাড়ির পেছন থেকে পাথর বা ইট ছুড়ে চালককে গাড়ি থামাতে বাধ্য করতো। কখনোবা গাড়ির সামনের গ্লাসে ডিম ছুড়ে মারতো। এর ফলে চালক কিছুই দেখতে না পেয়ে চালক গাড়ি থামাতে বাধ্য হতেন। আর সেই সুযোগে অস্ত্র দেখিয়ে ভয়-ভীতি দেখিয়ে কখনোবা শারিরীকভাবে নির্যাতন করে সবকিছু লুট করে পালিয়ে যেতো চক্রটি।

আটক স্বাধীন এই চক্রের মূলহোতা উল্লেখ করে র‌্যাব-১ এর অধিনায়ক আরো বলেন, সে মূলত একজন ইয়াবাসেবী এবং ইয়াবা ব্যবসায়ী। গত জুন মাসে ইয়াবাসহ সে গ্রেপ্তার হয়েছিল এরপর আবার ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। জামিনে বের হয়ে সে আবারো একই কাজে জড়িয়ে পড়ে। স্বাধীনের নেতৃত্বে ১০-১২ জন মিলে সংঘবদ্ধ এই ডাকাত চক্রটি গড়ে তোলে। যার সদস্যরা দিনের বেলা ভিন্ন ভিন্ন পেশায় নিয়োজিত থাকলেও সন্ধ্যার পর দিয়াবাড়ি এলাকায় ডাকাতি চালিয়ে আসছিলো।

চক্রের সদস্যরা এ কাজে প্রত্যেকে আলাদা মোবাইল ব্যবহার করতো। নির্ধারিত টার্গেট অনুযায়ী প্রত্যেকের মধ্যে ভয়েজ মেসেজ চালাচালি করে একত্রিত হতো বলেও জানান তিনি।

সারওয়ার বিন কাশেম বলেন: দিয়াবাড়ি এলাকায় আরো দুটি ডাকাতদল সক্রিয় রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাদেরকে গ্রেপ্তারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত বাপ্পী মুন্সি নামের এক ভিকটিম জানান, গত ১ মার্চ সন্ধ্যা সাতটায় উত্তরা ১২ নম্বর সেক্টরের ৩ নম্বর রোড হয়ে সাইকেলসহ যাচ্ছিলেন তিনি। পথে তার সাইকেল থামিয়ে মাথায় ইট দিয়ে আঘাত করে কাছে থাকা নিজ কোম্পানির এক লাখ টাকা ও মোবাইল কেড়ে নেয়। আটকদের মধ্যে মামুন প্রথমে তার সাইকেলের গতি রোধ করে বলে চিহ্নিত করেন বাপ্পী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডাকাতর‌্যাব-১
শেয়ারTweetPin

সর্বশেষ

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT