চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩১ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

শনিবার (৭ ডিসেম্বর) থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে ৭ দিনব্যাপী ১৫তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশসহ ৪৫টি দেশের অন্তত দুই শতাধিক স্বল্প ও মুক্ত দৈর্ঘ্যের ছবি।

উৎসব নিয়ে বিস্তারিত জানাতে সম্প্রতি সংবাদ সম্মেলনের আয়োজন করে আয়োজক সংগঠন বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম। সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন উৎসব সভাপতি বিশিষ্ট নাট্য ও চলচ্চিত্র ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ।  এছাড়া, আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠন বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সভাপতি ও চলচ্চিত্র নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন, কানাডা প্রবাসী বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্র সংগঠক এনায়েত করিম বাবুল প্রমুখ। সেখানে লিখিত বক্তব্যে উৎসবের বিস্তারিত তুলে ধরেন এবারের উৎসব পরিচালক এন রাশেদ চৌধুরী।

চলচ্চিত্রের তিন গুণীকে উৎসর্গ করে উৎসব শুরু:
১৫তম উৎসব উৎসর্গ করা হয়েছে স্বাধীন চলচ্চিত্র ধারার অন্যতম গুণী নির্মাতা ও চলচ্চিত্র সম্পাদক প্রয়াত সাইদুল আনাম টুটুল, বাংলাদেশে শৈল্পিক চলচ্চিত্রের চিত্রগ্রাহক আনোয়ার হোসেন ও বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব মুহাম্মদ খসরুর স্মৃতির প্রতি।

উৎসবে মনোনীন ছবি ও কর্মশালা:
বাংলাদেশসহ ৪৫টি দেশের অন্তত দুই শতাধিক স্বল্প ও মুক্ত দৈর্ঘ্যের ছবি উৎসবের বিভিন্ন বিভাগে দেখানো হবে। আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগের নির্বাচিত কাহিনী ও প্রামাণ্যচিত্রের প্রদর্শনীর পাশাপাশি থাকবে সাধারণ বিশ্ব চলচ্চিত্র বিভাগ, বাংলাদেশি স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের প্রতিযোগিতার বিভাগে (অনুর্ধ ১৫ মিনিট দৈর্ঘ্যের ছবি) তারেক শাহরিয়ার ইন্ডিপেনডেন্ট শটস, নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ড, কান্ট্রি ও রিজিওন ফোকাস, পৃথিবীর উল্লেখযোগ্য দুটি ফিল্ম স্কুলের নির্বাচিত চলচ্চিত্র, রেট্রোস্পেকটিভ চলচ্চিত্র প্রদর্শনী, ট্রিবিউট প্রদর্শনী, সাম্প্রতিক নির্মিত এশিয়ান মুক্ত দৈর্ঘ্যের চলচ্চিত্রের প্রদর্শনী ছাড়াও উৎসবের অন্যতম আকর্ষণ আলমগীর কবির স্মারক বক্তৃতা, তিনটি প্রশিক্ষণ কর্মশালা ও একটি মাস্টার ক্লাস।

আলমগীর কবির মেমোরিয়াল লেকচার উপস্থাপন করবনে ভারতের প্রখ্যাত স্বাধীন চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্য রচয়িতা কমল স্বরূপ। বাংলা সিনেমার কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের যোগ্য শিষ্য প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা কুমার সাহানী তার চারটি চলচ্চিত্রের প্রদর্শনী ও মিজসিন বিষয়ক মাস্টার ক্লাসে অংশ নিবেন।

যেসব ভেন্যুতে চলবে উৎসবের ছবিগুলো:
শনিবার (৭ ডিসেম্বর) উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান মিলনায়তনে বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। ৭ থেকে ১৩ ডিসেম্বর অনুষ্ঠেয় এ উৎসবের মূলকেন্দ্র হিসেবে থাকছে— কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তন, জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তন, জাতীয় চিত্রশালা মিলনায়তন এবং একাডেমির সেমিনার হলসমুহ।

Reneta

জুরিতে থাকছেন যারা:
এবারের উৎসবে আন্তর্জাতিক জুরি হিসেবে দায়িত্ব পালন করবেন: ভারতের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা কমল স্বরূপ, ব্রিটিশ চলচ্চিত্র সাংবাদিক ও বিশ্ববরেণ্য চলচ্চিত্র উৎসবের নির্বাচক নামান রামাচন্দ্রন, লিথুয়ানিয়ার চলচ্চিত্র নির্মাতা লাইনাস মিকু, ইরানের চলচ্চিত্র নির্মাতা সাঈদ নেজাতি, ভারতের বিশিষ্ট প্রামাণ্যচিত্র নির্মাতা-অনির্বাণ লও ও বাংলাদেশের বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক জাহিদুর রহিম অঞ্জন।

নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ডে নেটপ্যাকের জুরি হিসেবে উপস্থিত হবেন— হংকং এর চলচ্চিত্র তাত্ত্বিক স্যাম হো, তাজাকিস্তানের চলচ্চিত্র নির্মাতা ও অধ্যাপক-সারাফোত আরাবোভা ও বাংলাদেশের নেটপ্যাক সদস্য, চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক ড. জাকির হোসেন রাজু।

পুরস্কারের অর্থমূল্য:
উৎসবে পুরস্কারের মূল্য হিসেবে থাকছে শ্রেষ্ঠ আন্তর্জাতিক স্বল্পদৈঘ্য প্রামাণ্যচিত্র একহাজার ইউএস ডলার, শ্রেষ্ঠ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্রের জন্য একহাজার ইউএস ডলার, শুধুমাত্র বাংলাদেশি তরুণ প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের প্রতিযোগিতা বিভাগ (অনুর্ধ-১৫ মিনিট দৈর্ঘ্যের) তারেক শাহরিয়ার বেস্ট ইন্ডিপেনডেন্ট শর্ট ২৫ হাজার টাকা ও নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ডে ক্রেস্ট ও সার্টিফিকেট পাবেন বিজয়ীরা। এছাড়া, প্রতিটি পুরস্কারের সঙ্গে বিজয়ীদের দেওয়া হবে— প্রখ্যাত শিল্পী কাইয়ুম চৌধুরীর ডিজাইন করা একটি সুদৃশ্য উৎসব স্মারক ও সার্টিফিকেট।

হীরালাল সেন আজীবন সম্মাননা স্মারক পাচ্ছেন মোরশেদুল ইসলাম:
প্রতিবারের মতো এবারও ১৫তম উৎসবে বাংলাদেশের চলচ্চিত্রে আজীবন অবদানের স্বীকৃতি স্বরূপ একজন বাংলাদেশি ব্যক্তিত্বকে উৎসবের পক্ষ থেকে হীরালাল সেন আজীবন সম্মাননা স্মারক দেওয়া হবে। এবার এই সম্মাননাটি পাচ্ছেন বাংলাদেশের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্র সংগঠক মোরশেদুল ইসলাম। বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই স্বীকৃতি পাচ্ছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অঞ্জন জাহিদুর রহিমঢাকানাসিরউদ্দিন ইউসুফফোরামরাশেদ চৌধুরীলিড বিনোদনশর্টফিল্ম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ আগুন, ৬৮ যাত্রী উদ্ধার

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঝড়ের আগের নীরবতা, ইরান ইস্যুতে ট্রাম্পের হুঁশিয়ারি

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিল তাইওয়ান

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের ৩ সদস্য আটক

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT