চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাতে হাইকোর্ট বসে চার শিশুকে অভিভাবকের কাছে পৌঁছানোর নির্দেশ

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
১২:৫১ পূর্বাহ্ণ ০৯, অক্টোবর ২০২০
- সেমি লিড, আদালত
A A
করোনাভাইরাস

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারের পর যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো চার শিশুকে বৃহস্পতিবার রাতের মধ্যেই অভিভাবকের কাছে পৌঁছে দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ইতোমধ্যে বরিশালের শিশু আদালতের বিচারক ৪ জন শিশুর জামিন মঞ্জুর করেছেন।

এই চার শিশুকে নিয়ে গণমাধ্যমে প্রচারিত সংবাদ দেখে বৃহস্পতিবার রাতে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ওই শিশুদের জামিন নিষ্পত্তির আদেশ দেন। পাশাপাশি যশোরের জেলা প্রশাসককে পুলেরহাট শিশু উন্নয়ন কেন্দ্র হতে ওই শিশুদেরকে রাতের মধ্যেই শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাসে করে তাদের অভিভাবকের কাছে পৌঁছে দেয়ার ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়।

এছাড়াও শিশুদের অভিভাবকের কাছে পৌঁছে দিয়ে শুক্রবার সকাল ১০টার মধ্যে আদেশ বাস্তবতায়নের বিষয়টি সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসারকে ফোনে অবহিত করতে বাকেরগঞ্জের ওসির প্রতি নির্দেশ দেয়া হয়েছে।

হাইকোর্টের দেয়া আদেশ রাতেই সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান বরিশালের শিশু আদালতের বিচারক, জেলা প্রশাসক, বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সংশ্লিষ্ট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও বাকেরগঞ্জের ওসিকে টেলিফোনে অবগত করেন।

গত ৬ অক্টোবর বাকেরগঞ্জে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

Reneta

ওই মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ভিকটিম শিশুটির খেলারসাথী। ৪ অক্টোবর বিকেলে বাগানে খেলার সময় তাকে তিন আসামির সহ‌যোগিতায় এক আসামি ধর্ষণ করে। আসামিদের একজ‌নের বয়স ১১ ও বাকি তিন জনের বয়স ১০ বছর দেখানো হয় মামলায়।

পরবর্তীতে ৭ অ‌ক্টোবর বিকেলে ৪ শিশুকে বাকেরগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে পুলিশ।এরপর বিচারক চার শিশুকে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্ষণশিশুহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর: নারী, পাহাড় ও রাষ্ট্র সংস্কার নিয়ে ‘ন্যারেটিভ আলাপ’ অনুষ্ঠিত

জুলাই ২৬, ২০২৬
ছবি: নেত্রকোনা মডেল থানা (প্রতিনিধি)।

নেত্রকোনায় নিজ বাড়িতে যুবককে হত্যা

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট

জুলাই ২৬, ২০২৬

কেন এলএনজির সংকটে দুর্ভোগ রান্নাঘর থেকে রাস্তায়?

জুলাই ২৬, ২০২৬

স্মার্টফোন ও ইভির কাঁচামালের খোঁজে নতুন বৈশ্বিক মানচিত্র

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT