চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজ মানিয়ার স্বপ্ন ও কিছু আক্ষেপের কথা

নাহিয়ান ইমন নাহিয়ান ইমন
১:০১ অপরাহ্ণ ১৪, এপ্রিল ২০২২
অন্যান্য, বিনোদন
A A
Three men in different stylish outfits in various settings. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বপ্ন ছিল ভালো কাজের। গত ১০ বছরে দেশের মডেলিং সেক্টরে দাপটের সঙ্গে কাজ করেছেন রাজ মানিয়া (আবদুল্লাহ আল মাহফুজ রাজ)। দেশের প্রায় সব ফ্যাশন হাউজের মডেল হয়েছেন। র‍্যাম্পে হেঁটেছেন। মডেল হিসেবে নামিদামি পত্রিকার কাভার হয়েছে। তাই রাজ মনে করেন, মডেল হিসেবে তিনি হয়তো সবকিছু করে ফেলেছেন!

ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের মোড়ে মোড়ে বিলবোর্ডে শোভা পায় রাজের স্থিরচিত্র। করেছেন বড় বড় টিভিসি। বিশেষ করে রিয়্যালিটি শো ‘মাসুদ রানা’ টিভিসিতে দুর্দান্তভাবে হাজির হয়েছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের প্রায় সব নামিদামি ফ্যাশন হাউজের পেজ ইনস্টাগ্রামে দেখা যায় রাজের স্টাইলিশ সব ছবি! মডেলিংয়ে খ্যাতি অর্জন করে ‘তারকা মডেল’ রাজ এবার এলেন অভিনয়ে।

চরকির উদ্যোগে নির্মিত রায়হান রাফীর ওয়েব ফিল্ম ‘ফ্লোর নাম্বার ৭’-এ লিড কাস্টিং হিসেবে অভিনয় করছেন তিনি।

বর্তমানে এর শুটিং চলছে গাজীপুরের একটি রিসোর্টে। গত ১০ বছর মডেল হিসেবে কাজের পর অভিনয়ে আসা প্রসঙ্গে চ্যানেল আইয়ের সঙ্গে মুঠোফোনে আলাপ করেন রাজ মানিয়া। দীর্ঘ আলাপে জানা যায়, তার স্বপ্ন ও কিছু আক্ষেপের কথা। শুরুতেই রাজ জানালেন, কীভাবে যুক্ত হলেন এই ওয়েব ফিল্মে, কেনই বা এলেন অভিনয়ে!

রাজ বলেন, নতুন পুরাতন মিলিয়ে ২০ জনের মডেল-আর্টিস্ট অডিশন দিয়েছিল। তাদের সঙ্গে অডিশন দিয়ে আমি সুযোগ পেয়েছি। এর আগে কেউ সেভাবে আমাকে সুযোগ দেয়নি বা ডাকেনি। তাই সবসময় ভালো পরিচালক ও পছন্দের গল্প চরিত্রের জন্য অপেক্ষা করছিলাম। রাফী ভাই আমার পছন্দের পরিচালক। তার এখানে যখন সুযোগ পাই তখন না করার সুযোগ পাইনি।

৩ মার্চ থেকে ‘ফ্লোর নাম্বার ৭’-এর শুটিং শুরু করেন রাজ। বর্তমানে এর শুটিং শেষের দিকে। চরকি অ্যাপে আসন্ন ঈদে মুক্তি পাবে। রাজ ছাড়াও আরও অভিনয় করছেন শাহরিয়ার নাজিম জয়, শবনম বুবলী, তমা মির্জা, সুমন আনোয়ারসহ অনেকে। এতে নায়ক চরিত্রেই অভিনয় করেন রাজ। তার সঙ্গে পর্দায় দেখা যাবে দুই নায়িকা।

ক্যামেরার পেছনে যারা করেন সিনেমা তৈরির গল্প নিয়ে বানানো হয়েছে ওয়েব ফিল্ম। মডেলিং ও অভিনয়ের পার্থক্যের বিষয়ে জানতে চাইলে রাজ বলেন, মডেলিংয়ে লুক ও ফ্যাশন সেন্স ভালো হতে হয়। কিন্তু অভিনয়ে হাঁটা চলা, কথবার্তা সবকিছু আলাদা। যে চরিত্রে অভিনয় করতে হয়েছে সেটি রপ্ত করেছি। ওই চরিত্রের মতো হয়ে উঠতে হয়েছে। পরিচালক রাফী ভাই বলেছে, অতীতের সবকিছু ভুলে যাও। চরিত্রটাই হয়ে ওঠো। তাই করেছি। আমার কাজের তিনি প্রশংসা করেছেন।

”এই টিমের প্রত্যেক সদস্য অত্যন্ত চমৎকার। তাদের সঙ্গে কাজ করতে পেরে অনেককিছু শিখেছি। তাই কাজের অভিজ্ঞতা অনেক ভালো। যদি আমার কাজটি দেখে দর্শক পছন্দ করেন তাহলে ভবিষ্যতে অভিনয় নিয়ে আরও সুদূর প্রসারী চিন্তা করবো। তবে যেহেতু অভিনয়ে এসেছি অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করবো। আমাদের এই ইন্ডাস্ট্রিও ধীরে ধীরে বড় হচ্ছে।”

মডেলিং থেকে অভিনয়ের আসার প্রথম এই কাজটি নিজের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ বলে মনে করেন রাজ। বলেন, কেউ এলাম দেখলাম জয় করলাম হতে পারে না। হয়তো আমারও অভিনয় আরও রপ্ত করতে সময় লাগবে। যারা এতে কাজ করেছেন তারা বছরের পর কাজ করে অভিজ্ঞতা অর্জন করেছেন। কিন্তু আমি নতুন। তাই ভুল ত্রুটি হতে পারে। তবে চেষ্টা করছি পুরোটা।

আরশাদ ওয়ার্সি হাসপাতালে ভর্তি, গুরুতর অসুস্থ. Channel i News - চ্যানেল আই নিউজ কথায় কথায় কিছুটা আক্ষেপের সুর ওঠে রাজের কণ্ঠে। বললেন, সিনেমায় কাজের জন্য আগে সেভাবে ডাক পাইনি। হয়তো ব্যাটেবলে মেলেনি। তবে একটা বাজে রিউমার আছে, ফ্যাশন মডেলরা অভিনয় পারে না! এই চিন্তাটা না সরালে আমার মতো অনেক মডেল আছে যারা ফিল্মে আসছে না। কিন্তু নতুন অনেক ভালো ভালো মডেল আছে যারা অভিনয়ে ভালো করবে।

যোগ করে রাজ বলেন, এতো এতো কাজ করেছি কিন্তু সেভাবে কেউ প্রচার করেনি। কখনও কোনো প্রথমসারীর মিডিয়া জানতে চায়নি কী করছি বা ভবিষ্যতে কী চাই। অথচ বছর জুড়ে বিভিন্ন ফেস্টিভ্যালের আগে দিনরাত একাকার করে কাজ করে করেছি গত কয়েকবছর ধরে। এখন যেহেতু মডেলিং থেকে সুইচ করতে চাইছি তাই সকলের সাপোর্ট ও ভালোবাসাটা খুব প্রয়োজন। আশা করবো, সবার সাপোর্ট ও দোয়ায় অভিনয়ের মাধ্যমে আগামীতে আরও ভালো ভালো কাজ উপহার দিতে পারবো।

ট্যাগ: অভিনয়তমা মির্জাফ্লোর নাম্বার ৭বিলবোর্ডরাজ মানিয়ালিড বিনোদনশবনম বুবলীশাহরিয়ার নাজিম জয়সিনেমাসুমন আনোয়ার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুনামগঞ্জে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে একই পরিবারের ৩ জন নিহত

পরবর্তী

দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন ওবায়দুল কাদের

পরবর্তী
ওবায়দুল কাদের নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছেন, বাগানে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন ওবায়দুল কাদের

শান্তিরক্ষীর দাফন অনুষ্ঠানে সেনা সদস্যরা সম্মান জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ সুদানে মৃত্যুবরণকারী শান্তিরক্ষীর প্রতি সেনাপ্রধানের শ্রদ্ধা

সর্বশেষ

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

পিছিয়ে গেল শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আগস্ট ২৫, ২০২৬

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT